Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মানিত করা হলো: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:২১ পিএম

ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মানিত করা হলো: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দরাবাদে তার নামে একটি সড়কের নামকরণ করায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন যে, তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি এই ধরনের সম্মান পেয়েছেন। 

শুক্রবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন। 

সম্প্রতি তেলেঙ্গানা সরকার হায়দরাবাদে নবনির্মিত মার্কিন কনস্যুলেট সংলগ্ন একটি সড়কের নাম পরিবর্তন করে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ রাখার পর তার এই প্রতিক্রিয়া এলো। 

ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘ভারতের হায়দরাবাদে নতুন ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ—ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মানিত করা হলো। ধন্যবাদ।’ 

এ সপ্তাহের শুরুর দিকে তেলেঙ্গানার উপ-মুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমাক্রা এবং ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গর কর্তৃক আনুষ্ঠানিক ফলক উন্মোচনের একটি ছবিও তিনি তার পোস্টে শেয়ার করেন। 

উল্লেখ্য, নবনামকরণকৃত এই ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মাইক্রোসফট, গুগল এবং অ্যামাজনের মতো শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যালয়ের একেবারে কাছাকাছি অবস্থিত। 

তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নামকরণ মূলত যুক্তরাষ্ট্রের প্রতি একটি বিশেষ সম্মাননা। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে হায়দরাবাদের ক্রমবর্ধমান গুরুত্বেরই একটি আনুষ্ঠানিক স্বীকৃতি। 

সূত্র: এনডিটিভি 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেল তাৎক্ষণিক

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেল তাৎক্ষণিক

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে ২ সপ্তাহ ধরে পাহারায় হাজারো মুসলিম

ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে ২ সপ্তাহ ধরে পাহারায় হাজারো মুসলিম

ভারতে মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ভারতে মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ,সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ,সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

আরও পড়ুন

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেল তাৎক্ষণিক

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেল তাৎক্ষণিক

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম