Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফ্রান্সে তীব্র দাবদাহে ৯ হাজার মানুষের মৃত্যু

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:৩৫ পিএম

ফ্রান্সে তীব্র দাবদাহে ৯ হাজার মানুষের মৃত্যু

প্রতীকী ছবি

Advertisement

ফ্রান্সে জুনের শেষ দিকে হওয়া ভয়াবহ দাবদাহে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।  গত ২২ থেকে ২৮ জুনের মধ্যে তাদের মৃত্যুর তথ্য ইলেকট্রনিকভাবে নিবন্ধিত হয়েছে।  এ ছাড়াও তাপপ্রবাহের সময় অতিরিক্ত ২ হাজার ২৫ জন মানুষের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

ফ্রান্সের জাতীয় পরিসংখ্যান ও অর্থনৈতিক গবেষণা সংস্থা (আইএনএসইই) এ তথ্য জানিয়েছে।  শুক্রবার (৩ জুলাই) সংবাদমাধ্যম বিএফএমটিভি এ তথ্য প্রকাশ করেছে। 

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ত বলেন, এই তথ্য এখনো প্রাথমিক এবং চূড়ান্ত নয়। কারণ ইলেকট্রনিক মৃত্যুর সনদ দেশজুড়ে সব মৃত্যুর তথ্য কভার করে না।


কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, বর্তমান তথ্য সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করা উচিত এবং এতে তাপপ্রবাহের প্রকৃত প্রভাব পুরোপুরি প্রতিফলিত নাও হতে পারে।

দেশে ইলেকট্রনিক মৃত্যু সনদ প্রায় ৬০ শতাংশ মৃত্যুকে কভার করে, তবে অঞ্চলভেদে এই হার ভিন্ন।

ফ্রান্সে সম্প্রতি একাধিক দিন ৩৫ ডিগ্রি সেলসিয়াস (৯৫ ডিগ্রি ফারেনহাইট) এর বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা তীব্র গরম পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু

মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু

নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে বছরের সর্বোচ্চ রোগী ভর্তি

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে বছরের সর্বোচ্চ রোগী ভর্তি

চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান মারা গেছেন

চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান মারা গেছেন

বিক্ষোভ-সংঘর্ষে জ্বলছে ফ্রান্স, গ্রেফতার ১০০০

বিক্ষোভ-সংঘর্ষে জ্বলছে ফ্রান্স, গ্রেফতার ১০০০

আরও পড়ুন

‘নেতানিয়াহু আর দেশ পরিচালনার যোগ্য নন’, দাবি ইসরাইলি বিরোধী দলের

‘নেতানিয়াহু আর দেশ পরিচালনার যোগ্য নন’, দাবি ইসরাইলি বিরোধী দলের

৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

যেকোনো মুহূর্তে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, সতর্ক অবস্থানে ইরান

যেকোনো মুহূর্তে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, সতর্ক অবস্থানে ইরান

‘কাশ্মীরিদের রক্ষা করছে পাকিস্তান’, ফারুকের এমন মন্তব্যকে দেশদ্রোহ বলছে বিজেপি

‘কাশ্মীরিদের রক্ষা করছে পাকিস্তান’, ফারুকের এমন মন্তব্যকে দেশদ্রোহ বলছে বিজেপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম