Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

খামেনির জানাজার কাতারে ১৪ মাসের নাতনিও

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম

খামেনির জানাজার কাতারে ১৪ মাসের নাতনিও

জানাজার সময় জাহরার ছোট কফিনটি তার নানার কফিনের পাশে রাখা হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজের পাশাপাশি আজ তার পরিবারের আরও চার সদস্যের জানাজার নামাজও অনুষ্ঠিত হয়েছে। তারা গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন।

নিহতদের মধ্যে খামেনির মাত্র ১৪ মাস বয়সি নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানি ছিল।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জানাজার সময় জাহরার ছোট কফিনটি তার নানার কফিনের পাশে রাখা হয়েছে।

সংস্থাটি জানায়, জাহরার বাবা মোহাম্মদ জাওয়াদ মোহাম্মাদি গোলপায়েগানিও জানাজার নামাজে উপস্থিত ছিলেন।

একই হামলায় জাহরার মা এবং খামেনির মেয়ে বুশরা খামেনিও নিহত হন।


তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়।

শিয়া ধর্মীয় নেতা জাফর সোবহানি জানাজার নামাজে ইমামতি করেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়, জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়।


জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়্যেদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হোদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলর জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তার নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে পাক সেনাপ্রধান

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে পাক সেনাপ্রধান

আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করাটা ভুল ছিল

ইসরাইলি নেতা ইয়ার গোলান আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করাটা ভুল ছিল

অ্যাম্বুলেন্সে লাশ রেখে জানাজা পড়ার বিধান কী?

অ্যাম্বুলেন্সে লাশ রেখে জানাজা পড়ার বিধান কী?

নতুন চুক্তির উদ্যোগ ইরান-যুক্তরাষ্ট্রের, শর্তের জবাব চায় তেহরান

নতুন চুক্তির উদ্যোগ ইরান-যুক্তরাষ্ট্রের, শর্তের জবাব চায় তেহরান

অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন মারা গেছেন

অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন মারা গেছেন

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

আরও পড়ুন

আল জাজিরার বিশ্লেষণ ইসরাইলে ডানপন্থার দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম

ইসরাইলে ডানপন্থার দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম