Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

খামেনির শেষ বিদায়

আকাশসীমা বন্ধ করছে ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:৪৯ এএম

আকাশসীমা বন্ধ করছে ইরান

৯ জুলাই চূড়ান্ত দাফন অনুষ্ঠান উপলক্ষে উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদের আকাশসীমাও পুরোপুরি বন্ধ থাকবে। ছবি: সংগৃহীত

Advertisement

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের নিরাপত্তা ও আয়োজনের অংশ হিসেবে সোমবার (৬ জুলাই) আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখবে ইরান। দেশটির শিক্ষার্থীদের বার্তা সংস্থা (ইসনা) এ তথ্য জানিয়েছে।

যদিও আগের দিন রোববার (৫ জুলাই) জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠানের সময় বিমান চলাচল স্বাভাবিক ছিল। তবে  ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, সোমবার রাজধানীতে জনসাধারণের শোকানুষ্ঠান চলাকালে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

মঙ্গলবার (৭ জুলাই) থেকে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। তবে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর আরও কিছু সময় বন্ধ থাকবে।


কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ৯ জুলাই চূড়ান্ত দাফন অনুষ্ঠান উপলক্ষে উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদের আকাশসীমাও পুরোপুরি বন্ধ থাকবে। ওই দিন শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রমও স্থগিত রাখা হবে।

তবে ৭ ও ৮ জুলাই ইরানের অন্যান্য অঞ্চলে বিমান চলাচল স্বাভাবিক থাকবে। শুধু শেষ দিনের অনুষ্ঠানের কারণে মাশহাদগামী ফ্লাইটগুলো পরিচালিত হবে না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম