Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে গত দুই সপ্তাহে প্রায় ১০০ মার্কিন সেনা আহত, চাপে পেন্টাগন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৮:৪১ এএম

ইরান যুদ্ধে গত দুই সপ্তাহে প্রায় ১০০ মার্কিন সেনা আহত, চাপে পেন্টাগন

Advertisement

ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের জেরে প্রায় ১০০ মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। গত ৭ জুলাই ২০২৬ থেকে এখন পর্যন্ত চলমান যুদ্ধে মার্কিন এসব সেনা আহত হয়েছেন। এ ছাড়া নিহত হয়েছেন আরও তিন মার্কিন সেনা।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, মোট আহত সেনাদের মধ্যে ৯৬ শতাংশ ইতোমধ্যে পুনরায় দায়িত্বে ফিরে গেছেন। তার ভাষ্য, আহতদের বেশিরভাগই মৃদু কনকাশন (মস্তিষ্কে হালকা আঘাত)-এ আক্রান্ত হয়েছিলেন এবং তারা দ্রুত সুস্থ হয়ে আবারও দায়িত্ব পালন করছেন।

পারনেলের এ বক্তব্য আসে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে। প্রতিবেদনে অভিযোগ করা হয়, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে আহত হওয়া মার্কিন সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশে বিলম্ব করেছে পেন্টাগন এবং কয়েক ডজন আহতের তথ্য জনসমক্ষে আনা হয়নি।

এদিকে সিএনএন সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, মার্কিন সেনাদের আহত হওয়ার তথ্য প্রকাশে সামরিক বাহিনী ধীরগতিতে এগিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সেনাসদস্যদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই তথ্য প্রকাশে বিলম্ব করা হয়েছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেছেন।

তবে আহত সেনাদের সংখ্যা প্রকাশে বিলম্ব এবং তথ্য গোপনের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে পেন্টাগনের ব্যাখ্যা এবং সংবাদমাধ্যমগুলোর অনুসন্ধানী প্রতিবেদন দেশটির সামরিক তথ্য প্রকাশের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে ‘একসময়ের রপ্তানিকারক’ কাতার

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে ‘একসময়ের রপ্তানিকারক’ কাতার

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

আরও পড়ুন

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম