Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

‘আমি এখনো বেঁচে আছি’— হাসপাতাল থেকে সোনম ওয়াংচুক

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:৫০ এএম

‘আমি এখনো বেঁচে আছি’— হাসপাতাল থেকে সোনম ওয়াংচুক

ভারতের পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। ছবি: সংগৃহীত

Advertisement

‘আমি এখনো বেঁচে আছি’— হাসপাতাল থেকে এমনটাই বার্তা দিয়েছেন অনশনরনত ভারতের পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। সেইসঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে বলপ্রয়োগ না করা এবং তাদের নামে কোনো এফআইআর বা শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার বিষয়ে কেন্দ্র সরকার আশ্বাস দিলে তিনি অনশন ভাঙবেন বলেও জানান তিনি।  খবর এনডিটিভির

বুধবার (২২ ‍জুলাই) গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতাল থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ওয়াংচুক। 

ওয়াংচুক জানান, অনশনের ২৫ দিনে তার ওজন প্রায় ১১ কেজি কমেছে। শরীরের পেশিও অনেকটা ক্ষয় হয়েছে। তবে তিনি এখনো বেঁচে আছেন এবং কাজ শুরু করতে চান।

তার ভাষ্য, ‘আমি এখনো বেঁচে আছি। আজ আমার অনশনের ২৫তম দিন। আমার ওজন প্রায় ১১ কেজি কমেছে, পেশিও কমে গেছে। তবে আমি ভালো আছি।’


তিনি আরও বলেন, ১আমি আবার কাজে ফিরতে চাই। কিন্তু সরকারের কাছে আমার অনুরোধ, শিক্ষার্থীদের বিরুদ্ধে আর বলপ্রয়োগ করা হবে না এবং তাদের নামে কোনো মামলা বা এফআইআর করা হবে না—এমন একটি আশ্বাস দিন। সেই আশ্বাস পেলে আজই আমি অনশন ভাঙব। আর যদি আশ্বাস না পাই, তাহলে আমাকে অনশন চালিয়ে যেতে হবে।’

এর আগে সোমবার ‘চলো সংসদ’ কর্মসূচিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের অভিযানের পরই অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান ওয়াংচুক।

তার ভাষায়, ‘হামলা অত্যন্ত নৃশংস ছিল। তাই আমি অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেসব শিক্ষার্থী লাঠিচার্জের শিকার হয়েও পালটা হামলা করেনি, উসকানি সত্ত্বেও শান্ত থেকেছে, তাদের আমি অভিনন্দন জানাই।’


তিনি আরও জানান, কেন্দ্রীয় মন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং অন্তত ৬৫ জন সংসদ সদস্য তাকে অনশন ভাঙার আহ্বান জানিয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম