Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আল-আকসায় বেন-গভির, জর্ডান-হামাসের তীব্র নিন্দা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৪:২২ পিএম

আল-আকসায় বেন-গভির, জর্ডান-হামাসের তীব্র নিন্দা

আল-আকসা মসজিদ

Advertisement

ফিলিস্তিনের জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তার সঙ্গে এসময় ছিলেন অন্যান্য ইসরাইলি কর্মকর্তা এবং দুই হাজারের বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী।

পবিত্র মসজিদ এমন কট্টর ব্যক্তির প্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান ও ফিলিস্তিনি সংগঠন হামাস।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রদূত ফুয়াদ মাজালি এক বিবৃতিতে বলেন, এ ধরনের পদক্ষেপ আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ঐতিহাসিক ও আইনগত ‘স্থিতাবস্থা’ লঙ্ঘন করে। 

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, জেরুজালেমের ইসলামি ও খ্রিস্টান ধর্মীয় পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে চলমান লঙ্ঘন বন্ধে ইসরাইলের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে।

অন্যদিকে, হামাসও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ‘প্রকাশ্য আগ্রাসন’ বলে অভিহিত করেছে। সংগঠনটি সতর্ক করে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড শেষ পর্যন্ত ‘দখলদার শক্তি ও তাদের বসতি স্থাপনকারীদের জন্যই বুমেরাং হয়ে ফিরে আসবে’।

হামাস বলেছে, ‘আমাদের জনগণ এবং আমাদের প্রতিরোধ বাহিনী আমাদের পবিত্র স্থানগুলোর অবমাননার মুখে কখনোই নীরব থাকবে না।’

আল-আকসা মসজিদ প্রাঙ্গণকে ঘিরে দীর্ঘদিন ধরেই ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মুসলমানদের কাছে এটি ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান, আর ইহুদিদের কাছে একই এলাকা টেম্পল মাউন্ট হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আলোচনায় সেই ধর্মীয় ফতোয়া, পরমাণু অস্ত্র নিয়ে কী ভাবছে ইরান?

আলোচনায় সেই ধর্মীয় ফতোয়া, পরমাণু অস্ত্র নিয়ে কী ভাবছে ইরান?

তিন রণতরি প্রস্তুত, কী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

তিন রণতরি প্রস্তুত, কী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি'য়ারি দিল রাশিয়া

এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি'য়ারি দিল রাশিয়া

কেন ইরানের কেশম দ্বীপে বারবার হামলা চালায় ‍যুক্তরাষ্ট্র?

কেন ইরানের কেশম দ্বীপে বারবার হামলা চালায় ‍যুক্তরাষ্ট্র?

সেই চিঠির জবাব দিলেন ইরানের সর্বোচ্চ নেতা, পাঠালেন উপহার

সেই চিঠির জবাব দিলেন ইরানের সর্বোচ্চ নেতা, পাঠালেন উপহার

প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু, আছে যে যদি-কিন্তু...

প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু, আছে যে যদি-কিন্তু...

আরও পড়ুন

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

আল-জাজিরার মতামত দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

আল-জাজিরার বিশ্লেষণ কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম