Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:৫৬ পিএম

বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল

Advertisement

জনসংখ্যার দিক থেকে বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশ। জাতিসংঘের তথ্য অনুযায়ী জনসংখ্যায় ঢাকা বর্তমানে বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর। বর্তমানে ঢাকায় ৪ কোটির বেশি মানুষ বসবাস করছে। 

যে কারণে ঢাকার রাস্তায় বেরোলেই আমরা সাধারণত ট্রাফিক সিগন্যাল দেখতে পাই। লাল আলো জ্বললে গাড়ি থামে, সবুজ আলো জ্বললে গাড়ি চলতে শুরু করে। ব্যস্ত শহরের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক লাইটের গুরুত্ব অনেক। 

অথচ বিশ্বের এমন একটি দেশ রয়েছে যেখানে কোনও ট্রাফিক সিগন্যাল নেই। আর তাতেও সেখানে যান চলাচল স্বাভাবিকভাবেই চলছে। এই দেশটি হল ভুটান। হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট এই দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং আলাদা জীবনযাত্রার জন্য বিখ্যাত।

ভুটানের রাজধানী থিম্পুতে কোনও ট্রাফিক লাইট নেই। এখানে লাল-হলুদ-সবুজ আলো দিয়ে নয়, বরং ট্রাফিক পুলিশের হাতের ইশারায় নিয়ন্ত্রণ করা হয় গাড়ি চলাচল। থিম্পুর ব্যস্ত রাস্তাগুলিতে নির্দিষ্ট জায়গায় ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকেন। তারা বিশেষ ভঙ্গিতে হাত নেড়ে চালকদের নির্দেশ দেন। 

কখন গাড়ি থামাতে হবে, কখন রাস্তা ছাড়তে হবে বা কখন এগিয়ে যেতে হবে-সবকিছুই পুলিশকর্মীরা নিয়ন্ত্রণ করেন। স্থানীয় মানুষও এই নিয়ম মেনে চলেন। একসময় ভুটানের রাজধানীতে ট্রাফিক সিগন্যাল বসানোর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সাধারণ মানুষ এই ব্যবস্থাকে খুব একটা পছন্দ করেননি। তাদের মনে হয়েছিল, যন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রণের চেয়ে মানুষের উপস্থিতিতে ট্রাফিক পরিচালনা করা বেশি স্বাভাবিক ও সহজ। তাই পরে আবার ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রিত পুরনো ব্যবস্থাই ফিরিয়ে আনা হয়।

ভুটানে ট্রাফিক সিগন্যাল না থাকার আরও একটি কারণ হল, দেশটির জনসংখ্যা তুলনামূলকভাবে কম। বড় বড় শহরের মতো এখানে রাস্তায় অতিরিক্ত যানজট দেখা যায় না। পাশাপাশি ভুটানের মানুষ সাধারণত নিয়ম মেনে গাড়ি চালান এবং রাস্তায় ধৈর্য ধরে চলাচল করেন। ফলে ট্রাফিক পুলিশের সাহায্যেই যানবাহন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

পর্যটকদের কাছেও ভুটানের এই বিষয়টি বেশ আকর্ষণীয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মানুষ থিম্পুর রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশদের দেখে অবাক হন। কারণ আধুনিক প্রযুক্তির যুগে যেখানে প্রায় সব দেশেই স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবহার করা হয়, সেখানে ভুটান এখনও মানবিক পদ্ধতিকেই গুরুত্ব দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভুটানে হিমবাহ হ্রদ উপচে বন্যার শঙ্কা, পশ্চিমবঙ্গ-আসামে সতর্কতা

ভুটানে হিমবাহ হ্রদ উপচে বন্যার শঙ্কা, পশ্চিমবঙ্গ-আসামে সতর্কতা

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ঢাকা ছাড়লেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা ছাড়লেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জন্য উপহার পাঠালেন ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার জন্য উপহার পাঠালেন ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী

আরও পড়ুন

নতুন করে ইরানকে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

নতুন করে ইরানকে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

এবার অভ্যুত্থান চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে!

এবার অভ্যুত্থান চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে!

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হারমিত ধিলনের পদত্যাগ

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হারমিত ধিলনের পদত্যাগ

লাখ লাখ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ

লাখ লাখ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম