Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

স্পেনকে ‘শেনজেন জোন’ থেকে বাদ দেওয়ার দাবি মেলোনির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০২:২৫ পিএম

স্পেনকে ‘শেনজেন জোন’ থেকে বাদ দেওয়ার দাবি মেলোনির

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সংগৃহীত ছবি

Advertisement

মরক্কো সংলগ্ন স্পেনের ছিটমহল সেউতায় হাজার হাজার অভিবাসী প্রবেশ করার পর স্পেনকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভিসা-মুক্ত ‘শেনজেন জোন’ থেকে সাময়িকভাবে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি এই আহ্বান জানান।

এর আগে দিনের শুরুতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও ঠিক একই ধরনের মন্তব্য করেছিলেন।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেলোনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এক জায়গায় করার প্রক্রিয়ার মধ্যে আছি। এসব বৈঠক শেষ হওয়ার পর আমরা ব্যতিক্রমী ব্যবস্থার মাধ্যমে পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছি... যার মধ্যে স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করার মতো বিষয়ও রয়েছে।’

তিনি বলেন, সেউতায় অভিবাসীদের প্রবেশ করার দৃশ্যগুলো ছিল ‘ভয়াবহ’। সেখানে পৌঁছানোর জন্য শিশুসহ তাদের অনেককেই সাতরে পার হতে হয়েছে।

ছোট্ট এই ছিটমহলে স্প্যানিশ সরকারের প্রতিনিধিদল এএফপিকে জানিয়েছে, এভাবে সেউতায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

মেলোনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘ইতালি অলসভাবে বসে থাকবে না।’

এর আগে, একই আহ্বান জানিয়ে এক্সে তাজানি লেখেন, ‘আমি স্পেনের জন্য শেনজেন এলাকা বন্ধ করে দেওয়ার পক্ষে।’ 

তিনি দাবি করেন, ‘অনিয়মিত এবং অনিয়ন্ত্রিত অভিবাসন জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক।’

তার যুক্তি, ‘সেউতা থেকে যে দৃশ্যগুলো আসছে তাতেই বোঝা যায়, ৫ লাখেরও বেশি অনিয়মিত অভিবাসীকে স্পেনের, তথা ইউরোপের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে মাদ্রিদ সরকারের সিদ্ধান্ত কতটা ভুল ছিল। এর ফলে মূলত মানব পাচারই উৎসাহিত হচ্ছে।’

তাজানির এসব কথার কড়া জবাব দিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে লুইস আলবারেস। রাজনৈতিক ফায়দা লুটতে অভিবাসন ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি।

আলবারেস বলেন, ‘একটি অংশীদার ও বন্ধুপ্রতিম দেশের জন্য এ ধরনের মন্তব্য অনুচিত। তাদের কাছে আমরা ইউরোপীয় সংহতি আশা করি, কোনো দলীয় বাগাড়ম্বর নয়।’

প্রসঙ্গত, শেনজেন জোন হলো ২৯টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত উন্মুক্ত সীমান্তের একটি ব্যবস্থা, যেখানে আনুষ্ঠানিকভাবে দেশগুলোর সাধারণ সীমান্তে কোনো ধরনের সীমান্ত-নিয়ন্ত্রণ বা চেকিং ব্যবস্থা রাখা হয়নি।

এদিকে, ইতালির কট্টর ডানপন্থি উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি পুরো শেনজেন জোন ব্যবস্থাই সামগ্রিকভাবে স্থগিত করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: আল আরাবিয়া ইংলিশ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনার জেরে পদত্যাগ করলেন পরিবহণমন্ত্রী

স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনার জেরে পদত্যাগ করলেন পরিবহণমন্ত্রী

ক্ষমতা হারানোর শঙ্কায় স্পেনের প্রধানমন্ত্রী

ক্ষমতা হারানোর শঙ্কায় স্পেনের প্রধানমন্ত্রী

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল কী কারণে

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল কী কারণে

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬৮

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬৮

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

আরও পড়ুন

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

আল-জাজিরার মতামত দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

আল-জাজিরার বিশ্লেষণ কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম