Logo
Logo
×

Advertisement

খেলা

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএম

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত

Advertisement

স্পেনের টলেডো প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় দেশটির ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার কোপা দেল রের প্রথম রাউন্ডের ২৪টি ম্যাচই স্থগিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৫৪ মিনিটে লস ইয়েবেনেস ও উর্দা এলাকার মধ্যবর্তী স্থানে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়। স্প্যানিশ সংবাদমাধ্যম ইউরোপা প্রেসের প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি ট্রেনের সঙ্গে রেললাইনে দাঁড়িয়ে থাকা বেসরকারি প্রতিষ্ঠান ইরিওর একটি ট্রেনের ধাক্কা লাগে। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ঢালে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে আন্দালুসিয়াগামী উচ্চগতির ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। সংবাদমাধ্যম এল স্প্যানিওলের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৫০ জনের বেশি মানুষ নিহত এবং ১৭৯ জনের বেশি আহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকর্মী, দমকল বাহিনী ও চিকিৎসাকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

এক বিবৃতিতে আরএফইএফ জানায়, মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানিয়ে বুধবার বিকেল ও সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা কোপা দেল রের প্রথম রাউন্ডের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে শোকাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশে থাকার অঙ্গীকার করেছে স্প্যানিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

স্থগিত হওয়া ম্যাচগুলোর মধ্যে রয়েছে নাভালকারনেরো ও রিয়াল বেতিস, সালামাঙ্কা ও সেল্তা ভিগো এবং তাভেরনেস ও ভ্যালেন্সিয়ার মধ্যকার লড়াই। এসব ম্যাচ কবে অনুষ্ঠিত হবে, তা এখনো জানানো হয়নি। বৃহস্পতিবারের নির্ধারিত ম্যাচগুলো নিয়েও ফেডারেশন চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

এ ঘটনায় শোক প্রকাশ করেছে স্পেনের শীর্ষ ক্লাবগুলোও। রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। বার্সেলোনা সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতদের স্বজনদের প্রতি শোক প্রকাশ করেছে। একইভাবে শোক ও সমবেদনা জানিয়েছে আতলেতিকো মাদ্রিদও।

এদিকে দুর্ঘটনার পর কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলে জরুরি উদ্ধার পরিকল্পনা চালু করা হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে আশপাশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ১০

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ১০

স্পেনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

স্পেনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

স্পেনে অতিবৃষ্টি-বন্যায় চারজনের মৃত্যু

স্পেনে অতিবৃষ্টি-বন্যায় চারজনের মৃত্যু

আরও পড়ুন

নারী আইপিএলে চমক এই কিশোরী

নারী আইপিএলে চমক এই কিশোরী

জাতীয় সাতারে প্রথম দিন ৬ রেকর্ড

জাতীয় সাতারে প্রথম দিন ৬ রেকর্ড

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত

লিভারপুল ছাড়তে পারেন ম্যাক অ্যালিস্টার, দলে ভেড়াতে আগ্রহী রিয়াল

লিভারপুল ছাড়তে পারেন ম্যাক অ্যালিস্টার, দলে ভেড়াতে আগ্রহী রিয়াল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম