Logo
Logo
×

Advertisement

খেলা

জাতীয় সাতারে প্রথম দিন ৬ রেকর্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ পিএম

জাতীয় সাতারে প্রথম দিন ৬ রেকর্ড

Advertisement

জাতীয় সাঁতারে প্রথম দিনে ছয়টি রেকর্ড। প্রথম দিনে ৯টি স্বর্ণসহ ১৮টি পদক জিতে শীর্ষে নৌবাহিনী।  ৩টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ সেনাবাহিনী। বিকেএসপি পেয়েছে একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক। 

মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে ৫৭২ সাতারু নিয়ে বুধবার শুরু প্রতিযোগিতার প্রথম দিনেই দুটি জাতীয় রেকর্ড গড়ে আলোচনায় এসেছেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু কাজল মিয়া। পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইলে তিনি ১ মিনিট ৫৪.৫৫ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এ ইভেন্টে তার আগের রেকর্ড ছিল ১ মিনিট ৫৫.০৬ সেকেন্ড, যা তিনি ২০২৫ সালে গড়েছিলেন।

এছাড়া পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি ২৫.৮১ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। এ ইভেন্টে তার আগের রেকর্ড ছিল ২৬.০৫ সেকেন্ড, যা ২০২৫ সালে গড়েছিলেন তিনি। 

নারীদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বাংলাদেশ সেনাবাহিনীর ইরফানা খাতুন ১ মিনিট ১৭.৩৬ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। এ ইভেন্টে আগের রেকর্ডটি ছিল সেনাবাহিনীর রোমানা আক্তারের, ২০২৪ সালে গড়া ১ মিনিট ১৮.২৭ সেকেন্ড। রিলেতেও নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ নৌবাহিনী।

পুরুষদের ৪ গুনিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে সামিউল ইসলাম রাফি, মো. ইসলাম, মো. আসিফ রেজা ও কাজল মিয়ার সমন্বয়ে গড়া নৌবাহিনী দল ৩ মিনিট ৩০.৩৭ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড স্থাপন করে। আগের রেকর্ড ছিল ৩ মিনিট ৩২.১৮ সেকেন্ড, যা নৌবাহিনী দল ২০২৫ সালে গড়েছিল।

নারীদের ৪ গুনিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতেও রেকর্ড গড়েছে নৌবাহিনী। ফাতিহা মাহতাব মাইশা, পলি খাতুন, মোছা. মুক্তা খাতুন ও সোনিয়া আক্তারের দল ৪ মিনিট ২৪.২০ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে। এ ইভেন্টে আগের রেকর্ড ছিল ৪ মিনিট ২৫.৫৫ সেকেন্ড, যা ২০২৫ সালে নৌবাহিনী দল গড়েছিল।

ডাইভিংয়ে নারীদের এক মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনীর অর্পা দাস ১১৯.৯৫ পয়েন্ট অর্জন করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। এ ইভেন্টে আগের রেকর্ড ছিল বিকেএসপির নন্দিনী পাহানের ১০৯.৩ পয়েন্ট।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নারী আইপিএলে চমক এই কিশোরী

নারী আইপিএলে চমক এই কিশোরী

জাতীয় সাতারে প্রথম দিন ৬ রেকর্ড

জাতীয় সাতারে প্রথম দিন ৬ রেকর্ড

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত

লিভারপুল ছাড়তে পারেন ম্যাক অ্যালিস্টার, দলে ভেড়াতে আগ্রহী রিয়াল

লিভারপুল ছাড়তে পারেন ম্যাক অ্যালিস্টার, দলে ভেড়াতে আগ্রহী রিয়াল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম