Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আজাদ কাশ্মীরের নির্বাচনে এগিয়ে নওয়াজ শরিফের দল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:০৬ এএম

আজাদ কাশ্মীরের নির্বাচনে এগিয়ে নওয়াজ শরিফের দল

আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) আইনসভা নির্বাচনে এগিয়ে আছে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানশাসিত আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) আইনসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটগ্রহণ শেষে দেখা গেছে, স্পষ্টভাবে এগিয়ে রয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)।  দলটি এখন পর্যন্ত ২৩টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জিতেছে ৯টি আসন। খবর সামা টিভির

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন আজাদ কাশ্মীরের প্রধান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিচারপতি গুলাম মোস্তফা মুঘল।

ফলাফল অনুযায়ী, মিরপুর বিভাগে ১৩টি আসনের মধ্যে ৯টিতে, মুজাফফরাবাদ বিভাগে ৪টি আসনে এবং অভিবাসী (মাইগ্র্যান্ট) আসন থেকে ১০টিতে জয় পেয়েছে পিএমএল-এন।

অন্যদিকে, পিপিপি মিরপুর বিভাগে ৪টি, মুজাফফরাবাদ বিভাগে ৩টি এবং অভিবাসী আসন থেকে ২টি আসনে বিজয়ী হয়েছে।

বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন— এলএ-২৫ আসনে শাহ গুলাম কাদির, এলএ-২৬ আসনে পিপিপির মিয়ান ওয়াহিদ, এলএ-২৯ আসনে পিপিপির সরদার মুখতার খান, এলএ-৩০ আসনে পিএমএল-এনের মোস্তফা বশির, এলএ-৩১ আসনে রাজা সাকিব মজিদ, এলএ-৩২ আসনে রাজা ফারুক হায়দার খান এবং এলএ-৩৩ আসনে দেওয়ান আলী খান চুঘতাই।

আজাদ কাশ্মীরে সরকার গঠনের জন্য ৫৩ সদস্যের আইনসভায় অন্তত ২৭টি আসনে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। তবে এখনো মুজাফফরাবাদের দুটি এবং পুঞ্চ বিভাগের ১১টি আসনের নির্বাচন বাকি রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের

ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের

পাকিস্তান সরকারের এই আচরণ ইমরানের প্রাপ্য নয়: রবি শাস্ত্রী

পাকিস্তান সরকারের এই আচরণ ইমরানের প্রাপ্য নয়: রবি শাস্ত্রী

কাশ্মীরে ১৫০ বাংলাদেশিকে আটকের বিষয়ে যা বলছে ভারত

কাশ্মীরে ১৫০ বাংলাদেশিকে আটকের বিষয়ে যা বলছে ভারত

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা

সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা

আরও পড়ুন

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

বাড়ল স্বর্ণের দাম

বাড়ল স্বর্ণের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম