Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানেও উত্থান হতে পারে ককরোচদের, চাঞ্চল্যকর মন্তব্য নাকভির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম

পাকিস্তানেও উত্থান হতে পারে ককরোচদের, চাঞ্চল্যকর মন্তব্য নাকভির

মহসিন নাকভি ও পাক সেনাপ্রধান আসিম মুনির। ছবি: সংগৃহীত

Advertisement

সরকার যদি কাঠামোগত সমস্যাগুলোর সমাধান করতে এবং মেধাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ব্যর্থ হয়, তবে দেশের তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান ক্ষোভ যেকোনো সময় বড় ধরনের রাজনৈতিক বা সামাজিক অস্থিরতার সূত্রপাত ঘটাতে পারে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাকভি জোর দিয়ে বলেন, সীমিত অর্থনৈতিক সুযোগ এবং বর্তমান ব্যবস্থার ওপর তীব্র অসন্তোষ নিয়ে লড়াই করা তরুণ সমাজের ক্ষোভকে নীতিনির্ধারকদের কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়।

মহসিন নাকভি বলেন, আমরা আমাদের তরুণদের তাদের কাঙ্ক্ষিত চাহিদা দিতে পারছি না। আপনি তাদের তরুণ বলতে পারেন, তেলাপোকা বা ককরোচ বলতে পারেন, কিংবা যা খুশি তাই বলতে পারেন। কিন্তু এই ‘ককরোজ’গুলো যদি একবার ঐক্যবদ্ধ হয়ে যায়, তবে তারা সবকিছু ওলটপালট করে দিতে পারে।

সূত্র: ফার্স্টপোস্ট।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

ইমরান খানের বোনের বিরুদ্ধে মামলার রায় ১৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

ইমরান খানের বোনের বিরুদ্ধে মামলার রায় ১৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে?

ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে?

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ১২ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ১২ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত

ভারতকে নজরবন্দি করতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট জাল!

ভারতকে নজরবন্দি করতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট জাল!

আরও পড়ুন

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম