ইয়েমেনের জলসীমায় ভারতীয় জাহাজে হামলা, উদ্ধার ১৩ ভারতীয় নাবিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১১:৫৭ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ইয়েমেনের জলসীমার কাছাকাছি নিক্ষেপক বা প্রজেক্টাইলের আঘাতে একটি ভারতীয় জাহাজ ডুবে গেছে। এই ঘটনাকে তিনি একটি ‘বিনা উসকানিতে হামলা’ বলে আখ্যা দিয়েছেন।
সোনোয়াল জানান, ‘এমএসভি ফৈজে নূরে ওলিয়া’ নামক জাহাজটিতে থাকা ১৪ জন নাবিকের সবাইকেই ‘নিরাপদে উদ্ধার’ করেছে ইয়েমেনের কোস্টগার্ড। উদ্ধার হওয়া এসব নাবিকদের মধ্যে ১৩ জনই ভারতীয়।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সোনোয়াল বলেন, আমি ওই অঞ্চলে অবস্থানরত ভারতীয় নাবিকদের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে এবং উদ্ধার হওয়া ক্রুদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিতে সব সংস্থার সঙ্গে সমন্বয় করে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য ডিরেক্টর জেনারেল মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনকে (ডিজিএমএ) নির্দেশ দিয়েছি।
সূত্র: আলজাজিরা

