Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

২০ মিনিটে সাত বিস্ফোরণে কাঁপল দুবাই

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম

২০ মিনিটে সাত বিস্ফোরণে কাঁপল দুবাই

বিস্ফোরণের পর পুরো এলাকায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

Advertisement

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চল ও বন্দর একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে।  বুধবার (৫ আগস্ট) ভোরে মাত্র ২০ মিনিটের মধ্যে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। বিস্ফোরণের পর পুরো এলাকায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।  খবর বার্তা সংস্থা মেহের’র

আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, মাত্র ২০ মিনিটের মধ্যে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

ঘটনার প্রকৃতি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য সামনে এসেছে।  ইরাকের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এই বিস্ফোরণ ঘটেছে। তবে আমিরাতের গণমাধ্যম শুধু একাধিক বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করলেও হামলার বিষয়ে কিছু জানায়নি।


এদিকে থার্মাল ইমেজ বিশ্লেষণে দেখা গেছে, বন্দরের পাশে জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত একটি গুদামে আগুন লাগে।

আরব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগুনের ভিডিও ধারণ করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে আমিরাতের কর্তৃপক্ষ।

একই সময়ে ইয়েমেনের রাজধানী সানাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।  কিছু সূত্রের দাবি, সেখানে বিমান হামলা হয়েছে।


অন্য আরেকটি সূত্র বলছে, ইয়েমেনের ভেতর থেকেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে এসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চালু হলো ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা, থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা

চালু হলো ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা, থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা

আলোচনায় সেই ধর্মীয় ফতোয়া, পরমাণু অস্ত্র নিয়ে কী ভাবছে ইরান?

আলোচনায় সেই ধর্মীয় ফতোয়া, পরমাণু অস্ত্র নিয়ে কী ভাবছে ইরান?

তিন রণতরি প্রস্তুত, কী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

তিন রণতরি প্রস্তুত, কী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি'য়ারি দিল রাশিয়া

এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি'য়ারি দিল রাশিয়া

কেন ইরানের কেশম দ্বীপে বারবার হামলা চালায় ‍যুক্তরাষ্ট্র?

কেন ইরানের কেশম দ্বীপে বারবার হামলা চালায় ‍যুক্তরাষ্ট্র?

সেই চিঠির জবাব দিলেন ইরানের সর্বোচ্চ নেতা, পাঠালেন উপহার

সেই চিঠির জবাব দিলেন ইরানের সর্বোচ্চ নেতা, পাঠালেন উপহার

আরও পড়ুন

ইরানকে সহায়তার অভিযোগ ভারত ও তুরস্কভিত্তিক প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ভারত ও তুরস্কভিত্তিক প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী?

‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী?

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম