Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

চালু হলো ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা, থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

চালু হলো ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা, থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা

ছবি: এআই

Advertisement

অফিসের চার দেওয়ালের একঘেয়ে বন্দিদশা কিংবা ঘরের কোণে বসে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করার ক্লান্তি দূর করতে এক দারুণ উদ্যোগ নিয়েছে দুবাই। লেকের শান্ত জলরাশি আর সবুজ গাছপালার ছায়ায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করার সুযোগ করে দিতে চালু হয়েছে দেশটির প্রথম ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা। 

গত সোমবার (০২ নভেম্বর) দুবাইয়ের জনপ্রিয় আল বারশা পন্ড পার্কে এই অভিনব ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দুবাই মিউনিসিপ্যালিটির সঙ্গে যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করেছে ফ্লেক্সিবল ওয়ার্কস্পেস প্ল্যাটফর্ম সংস্থা ‘লেটসওয়ার্ক’ এবং নির্মাণকারী সংস্থা ‘গ্রুপ আমানা’। 

সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ 

এই উদ্যোগের সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রকৃতির মাঝে একদম ফ্রিতে কাজ করার সুবিধা। পার্কের ভেতরে, ছাদের ওপর কিংবা চারপাশের নির্দিষ্ট বসার জায়গায় যে কোনো নাগরিক বা পর্যটক কোনো রকম ভাড়া বা অগ্রিম বুকিং ছাড়াই কাজ করতে পারবেন। 

থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা 

খোলা আকাশের নিচে কাজ করার সময় যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য রয়েছে হাই-স্পিড ওয়াই-ফাই ও ল্যাপটপ-মোবাইল চার্জ দেওয়ার জন্য পর্যাপ্ত পাওয়ার সকেট। 

এ ছাড়া দুবাইয়ের গরমের কথা মাথায় রেখে বাইরে কুলিং সিস্টেম এবং ওয়েদার-প্রুফ আসবাবপত্র বসানোর পরিকল্পনা চলছে। যারা এসি ছাড়া থাকতে পারেন না, তাদের জন্য সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে আধুনিক ইন্ডোর হাব। 

বুকিং করবেন যেভাবে 

খুব সহজেই ‘লেটসওয়ার্ক’-এর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে (+971 4 581 3652) যোগাযোগ করে পছন্দের স্পট বুক করা যাবে।

উদ্যোক্তারা বলছেন, এই পার্ক শুধু কাজ করার জায়গা নয়; বরং এটি একটি সুস্থ জীবনধারা ও পেশাদার নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যম। এর মাধ্যমে ভার্চুয়াল জগৎ বা লিংকডইনের বাইরে পেশাদাররা সামনাসামনি বসে নিজেদের নেটওয়ার্ক বাড়াতে পারবেন। কাজের ফাঁকে ফুটবল বা টেনিসে অংশ নেওয়ার জন্য থাকছে বিশেষ কমিউনিটি ক্লাবের সুযোগ। আর অভিভাবকরাও নিশ্চিন্তে নিজেদের সন্তানকে পার্কে খেলতে দিয়ে পাশের ডেস্কে কাজের কাজ সেরে নিতে পারবেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কর্মীকে ৫ কোটি টাকার ল্যাম্বরগিনি উপহার

কর্মীকে ৫ কোটি টাকার ল্যাম্বরগিনি উপহার

দুবাইয়ে ১৬ কেজি ওজনের স্বর্ণের কানের দুল, দুই বিশ্বরেকর্ড

দুবাইয়ে ১৬ কেজি ওজনের স্বর্ণের কানের দুল, দুই বিশ্বরেকর্ড

দুবাইয়ের চেয়েও কম দামে ভারতে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল, কারণ কী

দুবাইয়ের চেয়েও কম দামে ভারতে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল, কারণ কী

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বাতাসে অদ্ভুত গন্ধ

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বাতাসে অদ্ভুত গন্ধ

ইসরাইলে বিমান বিধ্বস্ত করার পরিকল্পনা ছিল ফ্লাই দুবাই সহ-পাইলটের

ইসরাইলে বিমান বিধ্বস্ত করার পরিকল্পনা ছিল ফ্লাই দুবাই সহ-পাইলটের

ফ্লাইদুবাইয়ের ককপিটে সেদিন কী ঘটেছিল, জানাল আমিরাত

ফ্লাইদুবাইয়ের ককপিটে সেদিন কী ঘটেছিল, জানাল আমিরাত

আরও পড়ুন

চালু হলো ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা, থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা

চালু হলো ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা, থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা

বিষাক্ত বাতাস যেভাবে অকালেই কেড়ে নিচ্ছে স্মৃতিশক্তি, কাদের ঝুঁকি সবচেয়ে বেশি?

বিষাক্ত বাতাস যেভাবে অকালেই কেড়ে নিচ্ছে স্মৃতিশক্তি, কাদের ঝুঁকি সবচেয়ে বেশি?

কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণায় ভুগছেন? খাবার তালিকায় রাখুন এই ৫ ফল

কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণায় ভুগছেন? খাবার তালিকায় রাখুন এই ৫ ফল

এনার্জি ড্রিঙ্কস পানে হতে পারে হার্টঅ্যাটাক!

এনার্জি ড্রিঙ্কস পানে হতে পারে হার্টঅ্যাটাক!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম