Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর...

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০২:৫৩ পিএম

মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর...

প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে ‘মেরিন ওয়ান’ হোয়াইট হাউস থেকে অ্যান্ড্রুজ বিমানঘাঁটির উদ্দেশে উড্ডয়ন করে।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী সামরিক হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’ এবং একটি বাণিজ্যিক যাত্রীবাহী বিমান মাঝ আকাশে ‍খুব কাছাকাছি চলে এসেছিল।  এ ঘটনার তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের দুই সংস্থা।  ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাটির কারণ খতিয়ে দেখছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে ‘মেরিন ওয়ান’ হোয়াইট হাউস থেকে অ্যান্ড্রুজ বিমানঘাঁটির উদ্দেশে উড্ডয়ন করে। প্রায় একই সময়ে ওয়াশিংটনের রিগান ন্যাশনাল বিমানবন্দর থেকে ‘এনভয় এয়ার’ পরিচালিত আমেরিকান এয়ারলাইন্সের একটি এমব্রেয়ার ই-১৭০ যাত্রীবাহী বিমানও আকাশে ওঠে।

সাধারণ নিরাপত্তা বিধি অনুযায়ী, প্রেসিডেন্টের হেলিকপ্টার বা বিমান চলাচলের সময় আশপাশে বাণিজ্যিক উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে সীমিত রাখার কথা। তবে যোগাযোগে অস্পষ্টতা ও সমন্বয়ের বিলম্বের কারণে দুই উড়োজাহাজের মধ্যকার আনুভূমিক দূরত্ব এক মাইলেরও নিচে নেমে আসে।

ফেডারেল নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, আকাশে চলমান দুটি উড়োজাহাজের মধ্যে অন্তত ১ দশমিক ৫ মাইল আনুভূমিক অথবা ৫০০ ফুট উল্লম্ব নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয়।

ঘটনাটি নিয়ে উদ্বেগ তৈরি হলেও হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেসাই জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো সময়ই সরাসরি ঝুঁকির মধ্যে ছিলেন না।

তিনি বলেন, বিশ্বের অন্যতম দক্ষ বৈমানিকরা মেরিন ওয়ান পরিচালনা করেন এবং পুরো ঘটনা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এফএএ জানিয়েছে, দুই উড়োজাহাজের মধ্যে দূরত্ব নির্ধারিত নিরাপত্তা সীমার নিচে নেমে এলেও এয়ার ট্রাফিক কন্ট্রোল পুরো সময় উভয় বিমানের পাইলটদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিল।

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ইরানের কাছে আরেকটি ঐতিহাসিক পরাজয়ের জন্য প্রস্তুত থাকুন’, যুক্তরাষ্ট্রকে রেজাই

‘ইরানের কাছে আরেকটি ঐতিহাসিক পরাজয়ের জন্য প্রস্তুত থাকুন’, যুক্তরাষ্ট্রকে রেজাই

১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’

১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’

ট্রাম্পের এই ভাইরাল স্যুট কি ‘মেড ইন বাংলাদেশ’?

ট্রাম্পের এই ভাইরাল স্যুট কি ‘মেড ইন বাংলাদেশ’?

এত কিছু করেও নোবেল পেলাম না: ট্রাম্প

এত কিছু করেও নোবেল পেলাম না: ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের ওপর ক্ষেপলেন ট্রাম্প, দিলেন যে হুঁশিয়ারি

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের ওপর ক্ষেপলেন ট্রাম্প, দিলেন যে হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনার উপায় জানালেন ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনার উপায় জানালেন ইরানের প্রেসিডেন্ট

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুথিরা, আহত বহু মানুষ-ফ্লাইট বাতিল

রিয়াদ বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুথিরা, আহত বহু মানুষ-ফ্লাইট বাতিল

পুলিশ স্টেশন থেকে মুক্তি পাওয়ার পর যা বললেন মমতা

পুলিশ স্টেশন থেকে মুক্তি পাওয়ার পর যা বললেন মমতা

রোববার ফের বিক্ষোভের ঘোষণা দিল ককরোচ পার্টি

রোববার ফের বিক্ষোভের ঘোষণা দিল ককরোচ পার্টি

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম