‘ইরানের কাছে আরেকটি ঐতিহাসিক পরাজয়ের জন্য প্রস্তুত থাকুন’, যুক্তরাষ্ট্রকে রেজাই
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পিএম
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই।
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচি বলেছেন, ইরানের কাছে আরেকটি ঐতিহাসিক পরাজয়ের জন্য প্রস্তুত থাকতে হবে ওয়াশিংটনকে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে বলেও মার্কিন কর্মকর্তাদের সতর্ক করেছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে প্রকাশিত এক বার্তায় রেজাই বলেন, ‘ইরানের কাছে পরাজয় ও অপমানের শিকার হওয়ার পর তারা যখন এথেন্সে গিয়ে সভ্যতার সংঘাতের বয়ান তৈরির চেষ্টা করবে, তখন ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় তাদের পড়ে দেখা উচিত।’
তিনি আরও বলেন, ‘সাসানীয় সাম্রাজ্যের সম্রাট প্রথম শাপুরের সামনে রোমান সম্রাটের নতজানু হওয়ার ইতিহাসটি তাদের মনে রাখা দরকার।’
ইতিহাসের প্রসঙ্গ যারা সামনে আনেন, তাদের ইতিহাসের পুনরাবৃত্তির জন্যও প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেন রেজাই।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক এক বক্তব্যের জবাবে ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ঐতিহাসিক প্রসঙ্গটি তুলে ধরেন। সাসানীয় সাম্রাজ্যের শাসক প্রথম শাপুরের অধীনে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইরানের ঐতিহাসিক বিজয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন।

