Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিল ‘ইন্ডিয়া’ জোট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পিএম

এবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিল ‘ইন্ডিয়া’ জোট

ছবি: সংগৃহীত

Advertisement

ভোটাধিকার রক্ষা এবং নির্বাচন কমিশন সংক্রান্ত চলমান বিতর্কের জেরে সোমবার (১২ অক্টোবর) রাজধানী দিল্লিতে এক বিশাল বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। 

কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল শনিবার (১০ অক্টোবর) এই কর্মসূচি পালনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। 

সাম্প্রতিক সময়ে ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র অসন্তোষ বিরাজ করছে। বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকা থেকে কোটি কোটি মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত। এই পরিস্থিতিতে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরানো এবং ভোটাধিকার সুরক্ষার দাবিতে ইন্ডি জোটের পক্ষ থেকে এই জোরালো প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। 

বিক্ষোভের পাশাপাশি জোটের পক্ষ থেকে প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন জ্যেষ্ঠ নেতারা। বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের জমানায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নিয়ে বিরোধী দলগুলো ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে। 

সোমবারের এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় রাজধানীতে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: ইকনোমিক টাইমস


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

খাড়গের বাসভবনে জ্ঞানেশ কুমারের ‘প্রতীকী অপসারণের’ প্রস্তুতি ইন্ডিয়া জোটের

খাড়গের বাসভবনে জ্ঞানেশ কুমারের ‘প্রতীকী অপসারণের’ প্রস্তুতি ইন্ডিয়া জোটের

বিজেপি জোর করে দোকানপাট বন্ধ করে দিয়েছে: রাহুল

বিজেপি জোর করে দোকানপাট বন্ধ করে দিয়েছে: রাহুল

ভোট বাঁচাতে দিল্লিতে শক্তি প্রদর্শন বিরোধী জোটের

ভোট বাঁচাতে দিল্লিতে শক্তি প্রদর্শন বিরোধী জোটের

‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে যোগ দেওয়ার বিষয়ে যা জানালেন অভিজিৎ দীপকে

‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে যোগ দেওয়ার বিষয়ে যা জানালেন অভিজিৎ দীপকে

রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশ, রাহুলের বড় পরীক্ষা

রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশ, রাহুলের বড় পরীক্ষা

আরও পড়ুন

মোদির সঙ্গে কাজ করতে শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি

মোদির সঙ্গে কাজ করতে শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

ইসরাইলের জন্য এনভিডিয়া কেন এত গুরুত্বপূর্ণ?

ইসরাইলের জন্য এনভিডিয়া কেন এত গুরুত্বপূর্ণ?

চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র

চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম