Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পুরো দিনে হরমুজ পেরোতে পেরেছে মোটে ৬ জাহাজ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:৫৬ পিএম

পুরো দিনে হরমুজ পেরোতে পেরেছে মোটে ৬ জাহাজ

হরমুজ নিয়ে শঙ্কা বাড়ছে মধ্যপ্রাচ্যে। সংগৃহীত ছবি

Advertisement

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিচুক্তির সম্ভাবনা ফিকে হয়ে আসায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কমে সোমবার ছয়টিতে নেমেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালি দিয়ে চারটি পণ্যবাহী জাহাজ প্রবেশ করেছে। এর মধ্যে দুটি ছিল খালি তেলজাত পণ্যবাহী ট্যাংকার।

অন্যদিকে, প্রণালিটি দিয়ে দুটি জাহাজ বের হয়েছে। এর মধ্যে একটি ছোট ট্যাংকারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যটিতে অবশিষ্ট জ্বালানি বহন করা হচ্ছিল।

যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন সাধারণত ১৩০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করত। কিন্তু বর্তমানে সেই তুলনায় জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে।

এদিকে, সোমবার বাব আল-মান্দেব প্রণালি দিয়ে মোট ২৫টি জাহাজ চলাচল করেছে। এ প্রণালিটি এডেন উপসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে।

কেপলারের তথ্য অনুযায়ী, বাব আল-মান্দেব দিয়ে জাহাজ চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। গত ১০ দিনের গড়ে প্রতিদিন প্রায় ২৪টি জাহাজ এই জলপথ ব্যবহার করেছে। অর্থাৎ, হরমুজ প্রণালির বিপরীতে বাব আল-মান্দেবে জাহাজ চলাচলে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিরিয়ার প্রেসিডেন্টকে ফোন করে কী বলেছিলেন নেতানিয়াহু

সিরিয়ার প্রেসিডেন্টকে ফোন করে কী বলেছিলেন নেতানিয়াহু

আলোচিত সেই সেনা কর্মকর্তাকে নিয়ে নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

আলোচিত সেই সেনা কর্মকর্তাকে নিয়ে নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

আগেই সতর্ক করেছিলেন সেনাপ্রধান, এখন সেই বিষয়ে ভুগছে যুক্তরাষ্ট্র

আগেই সতর্ক করেছিলেন সেনাপ্রধান, এখন সেই বিষয়ে ভুগছে যুক্তরাষ্ট্র

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে ‍যুক্তরাষ্ট্র, বেরোল গোপন তথ্য

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে ‍যুক্তরাষ্ট্র, বেরোল গোপন তথ্য

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও নিম্নমুখী তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও নিম্নমুখী তেলের দাম

মক্কায় যে অপরাধে ফাঁসি হলো বাংলাদেশি নারী-পুরুষের

মক্কায় যে অপরাধে ফাঁসি হলো বাংলাদেশি নারী-পুরুষের

আরও পড়ুন

আল-জাজিরার বিশ্লেষণ ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের, ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ ১৩ কোটি নাম?

ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের, ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ ১৩ কোটি নাম?

আল-জাজিরার প্রতিবেদন মৃত মানুষের ভুয়া সই নিয়ে আদানির খনি প্রকল্প, ওড়িশার আদিবাসীদের বিস্ফোরক অভিযোগ

মৃত মানুষের ভুয়া সই নিয়ে আদানির খনি প্রকল্প, ওড়িশার আদিবাসীদের বিস্ফোরক অভিযোগ

আল-জাজিরার বিশ্লেষণ ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম