Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ঢাকার বার্তা নিয়ে মোদির কাছে দীনেশ ত্রিবেদী, যে আলোচনা হল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০১:১৩ এএম

ঢাকার বার্তা নিয়ে মোদির কাছে দীনেশ ত্রিবেদী, যে আলোচনা হল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

Advertisement

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকায় বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি যে বার্তা নিয়ে ভারতে ফিরেছেন, বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে।

নয়াদিল্লির একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা হয়।  

সোমবার (১০ আগস্ট) নয়াদিল্লি ফেরার আগে ঢাকায় তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন ভারতের হাইকমিশনার। রোববার তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সোমবার সচিবালয়ে পৃথকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা পৌঁছে দেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ সম্পর্ক নিয়ে কাজ করার আগ্রহের কথা জানান। 

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেন তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

দীনেশ ত্রিবেদী জানান, পারস্পরিক স্বার্থ, সুবিধা ও সংবেদনশীলতার বিষয়গুলো বিবেচনায় রেখে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও শক্তিশালী করতে ভারত আগ্রহী।

বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চলমান কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবেই হাইকমিশনারের এসব বৈঠককে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

দিল্লিতে মোদি-দীনেশ ত্রিবেদী বৈঠক, আলোচনা যা নিয়ে

দিল্লিতে মোদি-দীনেশ ত্রিবেদী বৈঠক, আলোচনা যা নিয়ে

‘শেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না’

‘শেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না’

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

আগামী ছয় থেকে আট মাসে ‘বড় কিছু’ ঘটতে পারে

ইন্ডিয়া জোটের বৈঠক আগামী ছয় থেকে আট মাসে ‘বড় কিছু’ ঘটতে পারে

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘বীর’ বললেন মোদি

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘বীর’ বললেন মোদি

আরও পড়ুন

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম