Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রেসিং ড্রাইভারের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মালয়েশিয়ার রাজকন্যা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০২:১১ পিএম

রেসিং ড্রাইভারের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মালয়েশিয়ার রাজকন্যা

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা আলিয়া ও ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস্টোফার লিওনেল (ক্রিস) ফ্রগ্যাট বিয়ে করেছেন। ছবি: সংগৃহীত

Advertisement

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা আলিয়া ও ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস্টোফার লিওনেল (ক্রিস) ফ্রগ্যাট বিয়ে করেছেন। গত ৭ আগস্ট কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে ইসলামি রীতি ও মালয় রাজপরিবারের ঐতিহ্য মেনে তাদের রাজকীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

রাজকন্যা ইলিয়ানা পাহাংয়ের বর্তমান সুলতান ও মালয়েশিয়ার সাবেক রাজা (২০১৯–২০২৪) আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের কন্যা। জমকালো এ অনুষ্ঠানে সুলতান আবদুল্লাহ, পাহাংয়ের ক্রাউন প্রিন্স টেংকু হাসানাল ইব্রাহিম আলম শাহ, পাহাংয়ের মুখ্যমন্ত্রী ওয়ান রোসদি ওয়ান ইসমাইল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ানসহ দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।


বিয়ের অনুষ্ঠানে ইসলামি রীতির পাশাপাশি মালয় সংস্কৃতির ঐতিহ্যবাহী বিভিন্ন প্রথা পালন করা হয়। বিয়ের আনুষ্ঠানিকতার আগে ফ্রগ্যাট নামাজ আদায় করেন। এরপর আংটি বদল, বিয়ের উপহার প্রদান, বিশেষ মোনাজাত এবং নবদম্পতির ওপর পানি ছিটিয়ে আশীর্বাদ জানানোর ঐতিহ্যবাহী ‘মেরেনজিস’ প্রথা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে রাজকন্যা ইলিয়ানা বিখ্যাত ডিজাইনার রাদজুয়ান রাদজিউইলের তৈরি বিশেষ গাউন এবং পাহাং রাজপরিবারের ঐতিহ্যবাহী মূল্যবান ‘কুইন আজিজাহ’স ডায়মন্ড টিয়ারা’ পরিধান করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়ে নিয়ে কিছু পুরুষের মনে এত ভয় কেন, জানুন ৭ কারণ

বিয়ে নিয়ে কিছু পুরুষের মনে এত ভয় কেন, জানুন ৭ কারণ

মালয়েশিয়ার পেনাংয়ে পাঁচ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা

মালয়েশিয়ার পেনাংয়ে পাঁচ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

প্রেমে ব্যর্থ বা অতীতের হতাশায় বিয়ে না করা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

প্রেমে ব্যর্থ বা অতীতের হতাশায় বিয়ে না করা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

মালয়েশিয়ায় ৩৪ কারখানায় একযোগে অভিযান, বাংলাদেশিসহ আটক ৫১৯

মালয়েশিয়ায় ৩৪ কারখানায় একযোগে অভিযান, বাংলাদেশিসহ আটক ৫১৯

রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা নিয়ে যে তথ্য দিল মালয়েশিয়া

রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা নিয়ে যে তথ্য দিল মালয়েশিয়া

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

কাশ্মীরে স্থানীয় জঙ্গি নেই, সক্রিয় সবাই বিদেশি: অমিত শাহ

কাশ্মীরে স্থানীয় জঙ্গি নেই, সক্রিয় সবাই বিদেশি: অমিত শাহ

ভোটার তালিকায় নাম নেই, বাংলাদেশে পাঠানোর হুমকিতে নারীর আত্মহত্যা

ভোটার তালিকায় নাম নেই, বাংলাদেশে পাঠানোর হুমকিতে নারীর আত্মহত্যা

রাহুলের ইসরাইল-মন্তব্যে অস্বস্তিতে ইন্ডিয়া জোট

রাহুলের ইসরাইল-মন্তব্যে অস্বস্তিতে ইন্ডিয়া জোট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম