Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা?

Icon

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাষ্ট্রপ্রধানদের সন্তানদের বিয়ে মানেই বাড়তি আকর্ষণ। কে কখন কাকে বিয়ে করলেন এসব খবরে চোখ থাকে মিডিয়া পাড়ায়। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের কন্যা প্রিন্সেস শেখ মাহরা আবদ্ধ হয়েছেন বিয়েবন্ধনে। কিন্তু কে সেই পাত্র! স্থানীয় সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর অনুসারে প্রেমিক শেখ মানা’র সঙ্গে বিয়ে সেরেছেন দুবাইয়ের এই রাজকন্যা। দুবাই থেকে প্রকাশিত সাপ্তাহিক ম্যাগাজিন এরাবিয়ান বিজনেসের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে জিও নিউজ।

শেখ মানার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতি অনুযায়ী, বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রেজিস্ট্রেশনে স্বাক্ষর করেছেন তারা। বিয়ে নিয়ে পিতার লেখা একটি কবিতাও শেয়ার করেছেন তিনি। ওই কবিতায় তাদের বিয়ের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানানো হয়েছে। আরও বলা হয়েছে, এদিন বহু বই লেখা হয়েছে। প্রতিটি বাড়ি থেকে আসছে অভিনন্দন। সবাই আনন্দে খুশি। মানার শুভ খবরে আমাদের দিন-রাত উজ্জ্বল হয়ে উঠেছে। কন্যার পক্ষ থেকে আসছে রাজকন্যা মাহরা। তবে রাজকীয় এই বিয়ের কোনো ছবিই এখন পর্যন্ত শেয়ার করেননি ওই দম্পতি। মাহরা শেখের বয়স ২৯ বছর। ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

যুদ্ধের পর কেমন হবে বিশ্ব অর্থনীতি

যুদ্ধের পর কেমন হবে বিশ্ব অর্থনীতি

ইসরাইলে কি বিরোধীরা একাট্টা থাকতে পারবে

ইসরাইলে কি বিরোধীরা একাট্টা থাকতে পারবে

ব্রিটেন কেন ইইউতে ফিরতে মরিয়া

ব্রিটেন কেন ইইউতে ফিরতে মরিয়া

যুক্তরাষ্ট্রে নিখিলের ১৯ বছরের জেল

যুক্তরাষ্ট্রে নিখিলের ১৯ বছরের জেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম