Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

যুক্তরাষ্ট্রে নিখিলের ১৯ বছরের জেল

শিখ নেতা পান্নুন হত্যার ষড়যন্ত্র

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

যুক্তরাষ্ট্রের মাটিতে খালিস্তানপন্থি নেতা গুরুপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছর ৭ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের জেলা আদালতের বিচারক ভিক্টর মারেরো এ রায় ঘোষণা করেন। ৫৫ বছর বয়সি নিখিলকে মোট ২৩৫ মাস কারাভোগ করতে হবে।

প্রায় ৮০ মিনিটের শুনানি শেষে আদালত এ সাজা ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের মাটিতে পান্নুনকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা আলোচিত মামলায় এ রায়কে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক পান্নুন খালিস্তানপন্থি শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা। তাকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ তুলেছিলেন মার্কিন কৌঁসুলিরা। বিষয়টি সামনে আসার পর ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রেও এ মামলা বিশেষ গুরুত্ব পায়। তবে ভারত সরকার এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে।

সাজা ঘোষণার আগে আদালতে একটি ব্যক্তিগত চিঠি জমা দেন নিখিল গুপ্ত। সেখানে নিজের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করেন তিনি। ২০২৩ সালের ঘটনাগুলোর কথা উল্লেখ করে নিখিল লেখেন, সময়কে পেছনে ফিরিয়ে নিয়ে নিজের ভুলগুলো সংশোধন করার সুযোগ পেলে তিনি তা করতেন। চিঠিতে নিজের মানসিক ও পারিবারিক পরিস্থিতির কথাও তুলে ধরেন তিনি।

ঘটনার সূত্রপাত ২০২৩ সালের মে মাসে। মামলার সূত্র অনুযায়ী, ভারতের মন্ত্রিপরিষদ সচিবালয়ের অধীনে কর্মরত বিকাশ যাদব নামে এক ব্যক্তি নিখিলকে নিয়োগ করেন। অভিযোগ, পান্নুনকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার জন্য বিকাশ দায়িত্ব দেন নিখিলকে। বিকাশ যাদবের পরামর্শ অনুযায়ী নিখিল এক ভাড়াটে খুনির সঙ্গে যোগাযোগ করেন। পরে জানা যায়, সেই ব্যক্তি যুক্তরাষ্ট্রের আন্ডার কভার এজেন্ট। ষড়যন্ত্র ফাঁস হওয়ায় নিখিলকে চেক রিপাবলিক থেকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের জুন মাসে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

পান্নুনের করা দেওয়ানি মামলায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও গোয়েন্দা সংস্থা ‘র’ এর তৎকালীন প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, ভারত সরকার বারবার তা ভিত্তিহীন ও মনগড়া বলে খারিজ করে দিয়েছে।

শুক্রবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ওই বিষয়ে প্রশ্ন করা হয়। মার্কিন আদালত সমন ধরানোর জন্য দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট, দ্বারকা কোর্ট ও তিস হাজারি আদালতকে যে অনুরোধ করেছেন, সে বিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে তিনি আগেই সরকারি মনোভাব জানিয়ে দিয়েছেন। এ ধরনের ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ খারিজ করা হয়েছে।

এর আগে কানাডায় হত্যার শিকার হন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হারদীপ সিং নিজ্জর। ওই ঘটনায় তিন ভারতীয়কে আটক করা হয়। এ নিয়ে কানাডার সঙ্গে ভারতের ব্যাপক কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়। ৪৫ বছরের নিজ্জরকে ভ্যাংকুভার শহরতলীতে এক ব্যস্ত গাড়ি পার্কিং এলাকায় মুখোশধারী বন্দুকধারীরা গত জুনে গুলি করে হত্যা করে। এ ঘটনার পর কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারত সরকারকে দায়ী করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

যুদ্ধের পর কেমন হবে বিশ্ব অর্থনীতি

যুদ্ধের পর কেমন হবে বিশ্ব অর্থনীতি

ইসরাইলে কি বিরোধীরা একাট্টা থাকতে পারবে

ইসরাইলে কি বিরোধীরা একাট্টা থাকতে পারবে

ব্রিটেন কেন ইইউতে ফিরতে মরিয়া

ব্রিটেন কেন ইইউতে ফিরতে মরিয়া

যুক্তরাষ্ট্রে নিখিলের ১৯ বছরের জেল

যুক্তরাষ্ট্রে নিখিলের ১৯ বছরের জেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম