Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গুপ্তচরবৃত্তির অভিযোগ

দক্ষিণ কোরিয়ায় গ্রেফতার সাবেক দুই চীনা সামরিক কর্মকর্তা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০১:৪৭ এএম

দক্ষিণ কোরিয়ায় গ্রেফতার সাবেক দুই চীনা সামরিক কর্মকর্তা

Advertisement

গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক দুই চীনা সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। 

তাদের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং সামরিক যোগাযোগে আড়িপাতার অভিযোগ আনা হয়েছে। 

সংশ্লিষ্টদের বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার পুলিশের তথ্যমতে, ৬০-এর কোঠায় থাকা এক চীনা নাগরিক ও সাবেক পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সদস্য ২০২৪ সালের জানুয়ারি থেকে পর্যটন ভিসায় একাধিকবার দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করেন। 

তিনি দক্ষিণাঞ্চলীয় শহর গুনসানের একটি বিমানবন্দরের কাছে হোটেলে অবস্থান করে বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে যুদ্ধবিমান ও এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের মধ্যকার যোগাযোগে আড়ি পাততেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, তার অবস্থান ও কার্যক্রমের সময় দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের নিয়মিত বিমান মহড়ার সঙ্গে মিলে যায়। 

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বিমান যোগাযোগ শোনা তার শখ বলে দাবি করেছেন। তবে এসব তথ্য চীনা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল কি না, তা তদন্ত করছে পুলিশ।

অন্য সন্দেহভাজন ব্যক্তি ৪৫ বছর বয়সী চীনা নাগরিক এবং সাবেক পিএলএ কর্মকর্তা। তিনি দক্ষিণ কোরিয়ার পিয়ংটেকে অবস্থিত ক্যাম্প হামফ্রিসের কাছে একটি মার্কিন সামরিক সরঞ্জামের দোকান পরিচালনা করতেন বলে জানা গেছে। 

অভিযোগ রয়েছে, তিনি ঘাঁটিতে কর্মরত এক দক্ষিণ কোরীয় নারীকে ব্যবহার করে যৌথ সামরিক মহড়া, সেনা চলাচল ও অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা করেন।

দুই সন্দেহভাজনের বিরুদ্ধেই শত্রুকে সহায়তা, সামরিক তথ্য সুরক্ষা এবং যোগাযোগের গোপনীয়তাসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।

সংবাদমাধ্যম বলছে, দক্ষিণ কোরিয়ায় চীনা সেনাবাহিনীর সাবেক সদস্যদের এরকম অভিযোগে গ্রেফতার হওয়া হচ্ছে অস্বাভাবিক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা গ্রেফতার

প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা গ্রেফতার

আরও পড়ুন

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ইরানে নতুন হামলার পরিকল্পনা, গোপন বৈঠক মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

ইরানে নতুন হামলার পরিকল্পনা, গোপন বৈঠক মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম