Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিশেষ কোন কারণে ইরান যাচ্ছেন চীনের বিজ্ঞানীরা?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৬:৪১ পিএম

বিশেষ কোন কারণে ইরান যাচ্ছেন চীনের বিজ্ঞানীরা?

ছবি: সংগৃহীত

Advertisement

আধুনিক প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ‘রেয়ার আর্থ’ বা বিরল খনিজ খুঁজতে ইরানে বিজ্ঞানী পাঠাচ্ছে চীন। এই খনিজগুলো মাটি থেকে তোলা ও ব্যবহার উপযোগী করার প্রযুক্তি চীন সাধারণত অন্য কোনো দেশকে দেয় না। কিন্তু এবার তারা এই গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিয়ে ইরানের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

রেয়ার আর্থ মূলত বিশেষ কিছু ধাতুর মিশ্রণ, যা আধুনিক অস্ত্র, যুদ্ধবিমান, মিসাইল, রাডার এবং বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্র তৈরিতে কাজে লাগে। বর্তমানে বিশ্বে এই খনিজের সবচেয়ে বড় ভাণ্ডার রয়েছে চীনে এবং তারাই এটি বিশ্বে সবচেয়ে বেশি সরবরাহ করে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যখন তীব্র উত্তেজনা এবং বাণিজ্য যুদ্ধ চলছে, ঠিক সেই সময়ে ইরান ও চীনের এই যৌথ উদ্যোগটি বেশ তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্র তাদের অস্ত্রের মজুত বাড়াতে এবং চীনের ওপর এই খনিজের নির্ভরতা কমাতে নিজেরাই এখন প্রচুর অর্থ বিনিয়োগ করছে।

ইরানের মাটিতে এই মূল্যবান খনিজের বিশাল মজুত থাকার সম্ভাবনা থাকলেও, সেগুলো তুলে আনার বা কাজে লাগানোর মতো উন্নত প্রযুক্তি তাদের নেই। তাই চীনের আর্থিক ও কারিগরি সাহায্যে এবার এই খনিজ নিয়ে কাজ শুরু হতে যাচ্ছে। মূলত ২০১৭ সাল থেকে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে চীন এবং ইরানের মধ্যে যে চুক্তি রয়েছে, এটি তারই একটি নতুন অংশ।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনের কঠোর পদক্ষেপ!

এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনের কঠোর পদক্ষেপ!

যেভাবে ভারতের বাজার চীনের ওপর বিপজ্জনকভাবে নির্ভরশীল হয়ে পড়ল

যেভাবে ভারতের বাজার চীনের ওপর বিপজ্জনকভাবে নির্ভরশীল হয়ে পড়ল

এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে

এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি ইরানের

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানি প্রেসিডেন্ট

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাগি

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাগি

আরও পড়ুন

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম