লাতিন আমেরিকায় স্থলপথে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৫:৩২ পিএম
পিট হেগসেথ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, লাতিন আমেরিকায় মাদক পাচারকারীদের ধ্বংস করতে তারা এবার সরাসরি স্থলপথে হামলা চালানোর পরিকল্পনা করছেন। পানামায় একটি সামরিক মহড়া পরিদর্শনের সময় তিনি এই কড়া বার্তা দেন।
এর আগে সাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় বিমান হামলা চালাত যুক্তরাষ্ট্র। এবার তারা ইকুয়েডর, কলম্বিয়াসহ অন্যান্য মিত্র দেশগুলোকে সঙ্গে নিয়ে মাটিতেও অভিযান চালাবে। হেগসেথ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যারা মাদক পাচার করে তারা আইএস বা আল কায়েদার মতোই আমেরিকার শত্রু। তাই মার্কিন সরকার তাদের পুরোপুরি ধ্বংস করতে বদ্ধপরিকর।
মাদকবিরোধী এই অভিযানে ১৯টি দেশ যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলিয়েছে। তবে মেক্সিকোতে বড় বড় মাদক চক্রের ঘাঁটি থাকলেও তারা এই জোটে নেই। উল্লেখ্য, গত বছর সাগরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ২১৫ জন নিহত হয়েছিল।
মানবাধিকার সংস্থাগুলো ওই হামলার কড়া সমালোচনা করলেও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এসব কঠোর পদক্ষেপ চালিয়ে যাওয়ার পক্ষেই নিজের অনড় অবস্থানের কথা জানিয়েছেন।
সূত্র: আশরাক আল-আওসাত।

