Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হেগসেথকে সরাতে অভিশংসন প্রস্তাব, পাশে দাঁড়ালেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

হেগসেথকে সরাতে অভিশংসন প্রস্তাব, পাশে দাঁড়ালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব পালনকালে ভেনেজুয়েলা ও ইরানের দুটি যুদ্ধে জয় পাওয়ার কৃতিত্ব দিয়ে হেগসেথের প্রশংসা করেছেন তিনি। এমন সময় ট্রাম্পের এই সমর্থন এলো, যখন রিপাবলিকান দলের এক কংগ্রেস সদস্য প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার উদ্যোগ নিয়েছেন।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে হেগসেথের পক্ষে অবস্থান নিয়ে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি তার পাশে থাকব। তিনি দুটি যুদ্ধে জিতেছেন। তিনি এর দায়িত্বে ছিলেন।’

এ সময় অভিশংসন প্রস্তাব উত্থাপনকারী রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসিরও সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘ম্যাসি একজন ব্যর্থ মানুষ। কংগ্রেসের সময় নষ্ট করার মতো কোনো কাজ তার করা উচিত নয়।’

ম্যাসিকে ‘চরম ব্যর্থ’ আখ্যা দিয়ে ট্রাম্প আরও বলেন, তিনি একজন অসুস্থ মানুষ।


ইরান যুদ্ধকে কেন্দ্র করেই মূলত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নিয়েছেন থমাস ম্যাসি। এ-সংক্রান্ত প্রস্তাবে ইয়েমেন ও ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান পরিচালনায় হেগসেথের ভূমিকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে মার্কিন প্রতিনিধি পরিষদে এ প্রস্তাবের ওপর ভোট হতে পারে।

অভিশংসনের হুমকির বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছেন হেগসেথ। ছয় মাসেরও বেশি সময় পর এটিই হবে তার প্রথম সংবাদ সম্মেলন। তিনি বলেছেন, যুদ্ধটি জনপ্রিয় না হলেও প্রয়োজনীয় ছিল।

মধ্যবর্তী নির্বাচনের পর প্রতিনিধি পরিষদের প্রথম অধিবেশন শুরু হতেই অভিশংসন প্রস্তাবটি উত্থাপন করেন ম্যাসি।

এদিকে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা মাত্র ছয় সপ্তাহের জন্য ওয়াশিংটনে ফিরছেন। ২০২৭ সালের ৩ জানুয়ারি ক্ষমতার পালাবদলের মাধ্যমে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার অবসান ঘটার আগে দলটির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে এ সময়টিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, সামরিক দিক থেকে ইরানের যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে।


তিনি বলেন, ‘আমরা এখন শুধু আগের অবস্থাটা বজায় রাখছি।’

ট্রাম্পের দাবি, ইরানের নেতৃত্বকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি যেন ভবিষ্যতে আর হুমকি হয়ে উঠতে না পারে, সে জন্য দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে চান তিনি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর ইরানে আবারও হামলা চালানোর হুমকি থেকে সরে আসার বিষয়ে ট্রাম্পের এটিই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট বক্তব্য।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে ট্রাম্পের নতুন উদ্যোগ, কতটা সফল হবে?

ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে ট্রাম্পের নতুন উদ্যোগ, কতটা সফল হবে?

বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মিলবে লাখ টাকা ও স্কলারশিপ

বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মিলবে লাখ টাকা ও স্কলারশিপ

হোয়াইট হাউস লকডাউন, আটক ২

হোয়াইট হাউস লকডাউন, আটক ২

ওই নারী চীনা গুপ্তচর ছিলেন, তা জানতেন না এনভিডিয়া প্রধান: ট্রাম্প

ওই নারী চীনা গুপ্তচর ছিলেন, তা জানতেন না এনভিডিয়া প্রধান: ট্রাম্প

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ রিপাবলিকান আইনপ্রণেতার

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ রিপাবলিকান আইনপ্রণেতার

তড়িঘড়ি করে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়ল মার্কিন সামরিক বিমান, নেপথ্যে কী?

তড়িঘড়ি করে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়ল মার্কিন সামরিক বিমান, নেপথ্যে কী?

আরও পড়ুন

হেগসেথকে সরাতে অভিশংসন প্রস্তাব, পাশে দাঁড়ালেন ট্রাম্প

হেগসেথকে সরাতে অভিশংসন প্রস্তাব, পাশে দাঁড়ালেন ট্রাম্প

পাকিস্তানে নতুন মার্কিন দূত হচ্ছেন ন্যাটালি বেকার

পাকিস্তানে নতুন মার্কিন দূত হচ্ছেন ন্যাটালি বেকার

নেতানিয়াহুকে দমাতে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদ ভাগ করল আইজেনকোট

নেতানিয়াহুকে দমাতে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদ ভাগ করল আইজেনকোট

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম