Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ রিপাবলিকান আইনপ্রণেতার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ রিপাবলিকান আইনপ্রণেতার

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

Advertisement

ইরান যুদ্ধ পরিচালনায় ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নিয়েছেন রিপাবলিকান দলের এক আইনপ্রণেতা। এ নিয়ে চলতি সপ্তাহেই মার্কিন প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হতে পারে। ফলে নিজের পদ ধরে রাখতে নতুন করে চাপে পড়েছেন হেগসেথ।

সোমবার (৯ নভেম্বর) কেনটাকির রিপাবলিকান আইনপ্রণেতা থমাস ম্যাসি হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত ম্যাসির অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন হেগসেথ। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ করেন ম্যাসি।

গত সপ্তাহে মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে রিপাবলিকান পার্টি। নির্বাচনে দলটির পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাবকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এমন পরিস্থিতিতে হেগসেথের পদত্যাগের দাবিও জোরালো হয়েছে।

প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাব উত্থাপনের সময় ম্যাসি বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথ তার ওপর অর্পিত দায়িত্বের পরিপন্থী কাজ করেছেন। তিনি সাংবিধানিক সরকারব্যবস্থাকে দুর্বল করেছেন এবং আইন ও ন্যায়বিচারের স্বার্থের মারাত্মক ক্ষতি করেছেন। এতে যুক্তরাষ্ট্রের জনগণও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

চলতি সপ্তাহেই প্রতিনিধি পরিষদে প্রস্তাবটির ওপর ভোট হতে পারে। তবে সেখানে অভিশংসনের পক্ষে ভোট পড়লেও হেগসেথকে সরাসরি পদ ছাড়তে হবে না। তাকে পদ থেকে অপসারণ করতে হলে সিনেটে দোষী সাব্যস্ত হতে হবে, যা তুলনামূলক কঠিন প্রক্রিয়া। কংগ্রেসে ডেমোক্র্যাটদের নতুন সংখ্যাগরিষ্ঠতা কার্যকর হবে আগামী জানুয়ারি থেকে।

তবে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্প প্রশাসন থেকে যাদের বিদায়ের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, তাদের মধ্যে হেগসেথ অন্যতম। নির্বাচনের পর প্রশাসনে রদবদলের অংশ হিসেবে গত সপ্তাহে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসকে সরিয়ে স্টিফেন মিলারকে দায়িত্ব দিয়েছেন ট্রাম্প।

সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ম্যাসিকে ‘ব্যর্থ ব্যক্তি’ বলে আখ্যা দেন ট্রাম্প। তিনি বলেন, কংগ্রেস বা সিনেটের সময় নষ্ট করার মতো কোনো কাজ করা উচিত নয় ম্যাসির।

অন্যদিকে হেগসেথের প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি ‘দুটি যুদ্ধে জয়ী হয়েছেন’। ইরান ও ভেনেজুয়েলার প্রসঙ্গ টেনেই তিনি এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।

নিজের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গেয়ে হেগসেথ বলেন, তার বিরুদ্ধে আইনপ্রণেতারা ‘দলীয় রাজনৈতিক খেলা’ খেলছেন। সোমবার রোড আইল্যান্ড সফরের সময় সাংবাদিকদের তিনি বলেন, নীতিগত বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্যে তার সমালোচনা করছেন।

হেগসেথ বলেন, ‘প্রেসিডেন্টের আমেরিকা ফার্স্ট নীতি এবং শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার অবস্থান নিয়ে আমরা গর্বিত। আমাদের কারণে বিশ্ব আরও ভালো ও নিরাপদ হয়েছে। এসব উদ্যোগের সাফল্য নিয়ে আলোচনা করতে হলে আমি সারাদিন প্রস্তুত।’

নিজের দায়িত্ব পালনের সময়কাল ও কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দিতে মঙ্গলবার পেন্টাগনে সংবাদ সম্মেলন করার পরিকল্পনাও রয়েছে তার।

এদিকে সোমবার সাংবাদিকদের ম্যাসি বলেন, মঙ্গলবারের সংবাদ সম্মেলনে হেগসেথের উচিত তার বিরুদ্ধে আনা অভিশংসনের আটটি অভিযোগের জবাব দেওয়া। তবে তিনি যেন বাইবেলের উদ্ধৃতি ভুলভাবে উপস্থাপন, পুল-আপ প্রদর্শন কিংবা অন্যদের নিয়ে কটাক্ষ করার মতো কাজে সময় না কাটান।   

এর মাধ্যমে চলতি বছরের শুরুতে পেন্টাগনে দেওয়া হেগসেথের একটি বক্তব্যের প্রসঙ্গ টানেন ম্যাসি। ওই বক্তব্যে হেগসেথ চলচ্চিত্র পরিচালক কোয়েন্টিন টারান্টিনোর ‘পাল্প ফিকশন’ সিনেমার সংলাপের অনুকরণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে মন্ত্রিসভার সবচেয়ে বিতর্কিত নিয়োগগুলোর একটি ছিলেন সাবেক ফক্স নিউজ উপস্থাপক হেগসেথ। সাম্প্রতিক মাসগুলোতে ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান দলের কয়েকজন আইনপ্রণেতারও সমালোচনার মুখে পড়েছেন তিনি।

রোববার সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে আরকানসাসের রিপাবলিকান প্রতিনিধি ফ্রেঞ্চ হিল বলেন, অভিশংসনের প্রস্তাবটি কতটা যৌক্তিক, নাকি অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত—তা বুঝতে তিনি এ বিষয়ে বিতর্ক শুনতে চান।

তবে হেগসেথের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন ট্রাম্প। সপ্তাহান্তে ফ্লোরিডায় সাংবাদিকদের তিনি বলেন, ‘তিনি দুটি যুদ্ধে জয়ী হওয়া ছাড়া আর কোনো অপরাধে দোষী নন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওই নারী চীনা গুপ্তচর ছিলেন, তা জানতেন না এনভিডিয়া প্রধান: ট্রাম্প

ওই নারী চীনা গুপ্তচর ছিলেন, তা জানতেন না এনভিডিয়া প্রধান: ট্রাম্প

তড়িঘড়ি করে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়ল মার্কিন সামরিক বিমান, নেপথ্যে কী?

তড়িঘড়ি করে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়ল মার্কিন সামরিক বিমান, নেপথ্যে কী?

৯ মাস পর ফের ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনা

৯ মাস পর ফের ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনা

অভিশংসনের হুমকি উড়িয়ে ইরান যুদ্ধের পক্ষে হেগসেথ

অভিশংসনের হুমকি উড়িয়ে ইরান যুদ্ধের পক্ষে হেগসেথ

‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’

‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’

সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের

সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের

আরও পড়ুন

ওই নারী চীনা গুপ্তচর ছিলেন, তা জানতেন না এনভিডিয়া প্রধান: ট্রাম্প

ওই নারী চীনা গুপ্তচর ছিলেন, তা জানতেন না এনভিডিয়া প্রধান: ট্রাম্প

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ রিপাবলিকান আইনপ্রণেতার

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ রিপাবলিকান আইনপ্রণেতার

প্রধানমন্ত্রীত্ব হারালে পার্লামেন্টে থাকতে পারবেন নেতানিয়াহু?

প্রধানমন্ত্রীত্ব হারালে পার্লামেন্টে থাকতে পারবেন নেতানিয়াহু?

তড়িঘড়ি করে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়ল মার্কিন সামরিক বিমান, নেপথ্যে কী?

তড়িঘড়ি করে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়ল মার্কিন সামরিক বিমান, নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম