Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীত্ব হারালে পার্লামেন্টে থাকতে পারবেন নেতানিয়াহু?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

প্রধানমন্ত্রীত্ব হারালে পার্লামেন্টে থাকতে পারবেন নেতানিয়াহু?

বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি

Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রীর পদ হারালেও পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির ২৬তম পার্লামেন্টে (নেসেট) লিকুদ পার্টির নির্বাচিত সদস্য হিসেবে থাকছেন তিনি। ফলে গাদি আইজেনকটের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলেও নেতানিয়াহুকে পার্লামেন্ট ছাড়তে হচ্ছে না।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, নেতানিয়াহু বরং বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে তার রাজনৈতিক ভূমিকা অব্যাহত থাকতে পারে। ইসরাইলি গণমাধ্যমের খবর, কয়েকটি শর্তে নেতানিয়াহুকে সরকারেও রাখতে চান সম্ভাব্য প্রধানমন্ত্রী গাদি আইজেনকট।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় জেরুজালেমে ২৬তম নেসেটের সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে। নতুন পার্লামেন্টে লিকুদ পার্টির ২৭টি আসন রয়েছে। দলটির প্রধান হিসেবে নেতানিয়াহুও নির্বাচিত সদস্যদের একজন।

গত ৮ নভেম্বর ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন আইজেনকটকে। পার্লামেন্টের ১২০ সদস্যের মধ্যে ৬৭ জন আইজেনকটের পক্ষে এবং ৪৬ জন নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেছিলেন। সরকার গঠনের জন্য আইজেনকটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

ইসরাইলের পার্লামেন্টারি ব্যবস্থায় প্রধানমন্ত্রী ও পার্লামেন্ট সদস্যের পদ আলাদা। প্রধানমন্ত্রীত্ব হারালেই কোনো রাজনীতিকের পার্লামেন্ট সদস্যপদ বাতিল হয়ে যায় না। নির্বাচনে জয়ী হয়ে আসন পাওয়া কোনো সদস্য পদত্যাগ না করলে বা আইন অনুযায়ী সদস্যপদ হারানোর পরিস্থিতি তৈরি না হলে তিনি পার্লামেন্টে দায়িত্ব পালন করতে পারেন।

ইসরাইলের পার্লামেন্টের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দেশটির প্রধানমন্ত্রীকে অবশ্যই নেসেটের সদস্য হতে হয়। তবে মন্ত্রিসভার সব সদস্যের পার্লামেন্ট সদস্য হওয়া বাধ্যতামূলক নয়।

নেতানিয়াহু ১৯৮৮ সালে প্রথমবার নেসেটের সদস্য নির্বাচিত হন। বিভিন্ন মেয়াদ মিলিয়ে তিনি ৩৫ বছর পার্লামেন্টে দায়িত্ব পালন করেছেন। নতুন পার্লামেন্টেও সদস্য হিসেবে থাকায় তার দীর্ঘ সংসদীয় রাজনৈতিক অভিজ্ঞতা অব্যাহত থাকছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলের পার্লামেন্টে ৪৬ নতুন মুখ, ভাঙছে ৬৭ বছরের রেকর্ড

ইসরাইলের পার্লামেন্টে ৪৬ নতুন মুখ, ভাঙছে ৬৭ বছরের রেকর্ড

নেতানিয়াহুর মিত্রদের ভাগিয়ে নিচ্ছেন আইজেনকট

নেতানিয়াহুর মিত্রদের ভাগিয়ে নিচ্ছেন আইজেনকট

আইজেনকোটের সরকারকে সমর্থনের ইঙ্গিত দিল আরেক দল

আইজেনকোটের সরকারকে সমর্থনের ইঙ্গিত দিল আরেক দল

ইসরাইলের নতুন সরকারে নেতানিয়াহুকে রাখতে চান আইজেনকোট

ইসরাইলের নতুন সরকারে নেতানিয়াহুকে রাখতে চান আইজেনকোট

অতিমাত্রার ইসরাইলপ্রীতিই কাল হলো ট্রাম্পের

অতিমাত্রার ইসরাইলপ্রীতিই কাল হলো ট্রাম্পের

রিয়াদের বাসিন্দাদের ফোনে হামলার সতর্কবার্তা, অতঃপর...

রিয়াদের বাসিন্দাদের ফোনে হামলার সতর্কবার্তা, অতঃপর...

আরও পড়ুন

ওই নারী চীনা গুপ্তচর ছিলেন, তা জানতেন না এনভিডিয়া প্রধান: ট্রাম্প

ওই নারী চীনা গুপ্তচর ছিলেন, তা জানতেন না এনভিডিয়া প্রধান: ট্রাম্প

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ রিপাবলিকান আইনপ্রণেতার

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ রিপাবলিকান আইনপ্রণেতার

প্রধানমন্ত্রীত্ব হারালে পার্লামেন্টে থাকতে পারবেন নেতানিয়াহু?

প্রধানমন্ত্রীত্ব হারালে পার্লামেন্টে থাকতে পারবেন নেতানিয়াহু?

তড়িঘড়ি করে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়ল মার্কিন সামরিক বিমান, নেপথ্যে কী?

তড়িঘড়ি করে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়ল মার্কিন সামরিক বিমান, নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম