Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:২০ পিএম

মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা

বিদেশি নেতাদের সঙ্গে মোদির কোলাকুলির অভ্যাসটিকে কটাক্ষ করেন রাহুল গান্ধী।

Advertisement

ভারতের দিল্লিতে কংগ্রেসের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পররাষ্ট্রনীতি নিয়ে চরম ব্যঙ্গ করেছেন রাহুল গান্ধী। বিশেষ করে বিদেশি নেতাদের সঙ্গে মোদির কোলাকুলি বা জড়িয়ে ধরার অভ্যাসটিকে তিনি কটাক্ষ করেন। 

মঞ্চের মধ্যেই তিনি দলের আরেক নেতা সন্দীপ দীক্ষিতকে জড়িয়ে ধরে বলেন, মোদি ভাবেন এটাই বুঝি বিদেশনীতি! তখন সন্দীপ দীক্ষিতও রসিকতা করে বলেন, আপনি আমাকে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি ভেবে জড়িয়ে ধরেননি তো? এই কথায় উপস্থিত সবাই হেসে ওঠেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে এমন রসিকতায় ভীষণ চটেছে বিজেপি। দলের নেতারা বলেছেন, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন সস্তা কথাবার্তা বলাটা অত্যন্ত নোংরা এবং এটি ‘নর্দমার স্তরের’ আচরণ। এক বিজেপি নেতা তো রাহুলের মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

মজা করার পাশাপাশি রাহুল গান্ধী মোদি সরকারের কাজেরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় ভারত তার প্রভাব খাটিয়ে শান্তি আনতে পারত। কিন্তু মোদি সরকার কিছুই করেনি, উল্টে পাকিস্তান সেই সুযোগ কাজে লাগিয়েছে। 

এছাড়া অরুণাচল প্রদেশে চীন ভারতের সেনাদের টহল দিতে বাধা দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। রাহুলের দাবি, এই বিষয়গুলো নিয়ে খোদ প্রধানমন্ত্রীর দপ্তরেই চাপা অসন্তোষ চলছে।

সূত্র: দ্য প্রিন্ট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

দিল্লিতে মোদি-দীনেশ ত্রিবেদী বৈঠক, আলোচনা যা নিয়ে

দিল্লিতে মোদি-দীনেশ ত্রিবেদী বৈঠক, আলোচনা যা নিয়ে

পুলিশের ব্যারিকেডে উঠে গেলেন রাহুল গান্ধী

পুলিশের ব্যারিকেডে উঠে গেলেন রাহুল গান্ধী

আটকের কয়েক মিনিট পর ছেড়ে দেওয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে

আটকের কয়েক মিনিট পর ছেড়ে দেওয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে

দিল্লিতে মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দিল্লিতে মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আরও পড়ুন

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম