Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাহুলকে ভারতের মীরজাফর বলে কটাক্ষ বিজেপি নেতার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম

রাহুলকে ভারতের মীরজাফর বলে কটাক্ষ বিজেপি নেতার

রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ভারতের অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে মন্তব্য করায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। 

বুধবার (১৮ নভেম্বর) দলটি রাহুল গান্ধীকে ‘অপরিণত’, ‘ভারতবিরোধী’ ও ‘ভারতের মীরজাফর’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে বিদেশের মাটিতে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ তুলেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে বিজেপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া রাহুল গান্ধীকে ‘ভারতের মীরজাফর’ বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, বিদেশ সফরে গিয়ে ভিত্তিহীন মন্তব্যের মাধ্যমে ভারতকে অপমান করা রাহুল গান্ধীর অভ্যাসে পরিণত হয়েছে।

গৌরব ভাটিয়া বলেন, রাহুল গান্ধী যখনই বিদেশ সফরে যান, তখনই ভারতের শক্তিশালী ও স্থিতিশীল গণতন্ত্রের বিরুদ্ধে কোনো না কোনো ষড়যন্ত্রে লিপ্ত হন। তার ভাষায়, ভারতের গণতন্ত্র স্থিতিশীল এবং অর্থনীতি শক্তিশালী। অথচ রাহুল গান্ধীর মতো একজন নৈরাজ্যবাদী ব্যক্তি বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করছেন।

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মডেল অনুসরণ করে ভারতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন রাহুল গান্ধী। বিজেপির এই মুখপাত্র বলেন, রাহুল গান্ধীর বক্তব্য মিথ্যা ও অপপ্রচারে ভরা। কোনো তথ্যভিত্তিক গবেষণা ছাড়াই তিনি দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

গৌরব ভাটিয়ার অভিযোগ, সংসদের অধিবেশন শুরু হওয়ার ঠিক আগে প্রায়ই বিদেশ সফরে যান রাহুল গান্ধী। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারতের গণতন্ত্রকে কীভাবে অস্থিতিশীল করা যায়, সে বিষয়ে পরামর্শ নিতে রাহুল গান্ধী হয়তো তার ‘প্রভু’ জর্জ সোরোসের কাছে যান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের রাজনীতিক ইলহান ওমরের কাছ থেকেও তিনি নির্দেশনা নিতে পছন্দ করেন বলে মন্তব্য করেন ভাটিয়া। রাহুল গান্ধীর সঙ্গে ইলহান ওমরের সাক্ষাতের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

ভাটিয়া আরও বলেন, রাহুল গান্ধীর ভারতবিরোধী ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জবাব তথ্য-প্রমাণের ভিত্তিতে দেওয়া প্রয়োজন।

এদিকে, সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশিও রাহুল গান্ধীকে কটাক্ষ করেন। তিনি বলেন, রাহুল গান্ধী যখনই বিদেশ সফরে যান, তার পাসপোর্টে নতুন একটি সিল পড়ে এবং তার ভারতবিরোধী অপপ্রচারও নতুন একটি গন্তব্য খুঁজে পায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫৩ কোটির গয়না লুটে ডাকাতরা বললেন—‘এটা সিনেমা, আবার ফিরব’

৫৩ কোটির গয়না লুটে ডাকাতরা বললেন—‘এটা সিনেমা, আবার ফিরব’

‘পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ-গুজরাট বানাব, আপত্তি থাকলে বাংলাদেশে চলে যান’

‘পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ-গুজরাট বানাব, আপত্তি থাকলে বাংলাদেশে চলে যান’

বঙ্গোপসাগরে ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বড় বিপদের লক্ষণ?

বঙ্গোপসাগরে ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বড় বিপদের লক্ষণ?

‘যতই বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকুন—গুলি আপনাদের ওপর চলবেই’

‘যতই বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকুন—গুলি আপনাদের ওপর চলবেই’

হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’

হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’

হাসিনা ইস্যুতে ভারতের ২ শর্ত নিয়ে জল্পনা, পর্দার আড়ালে কী ঘটছে?

হাসিনা ইস্যুতে ভারতের ২ শর্ত নিয়ে জল্পনা, পর্দার আড়ালে কী ঘটছে?

আরও পড়ুন

রাহুলকে ভারতের মীরজাফর বলে কটাক্ষ বিজেপি নেতার

রাহুলকে ভারতের মীরজাফর বলে কটাক্ষ বিজেপি নেতার

টানা পতনের পর বাড়ল স্বর্ণের দাম

টানা পতনের পর বাড়ল স্বর্ণের দাম

তাইজ প্রদেশে ইয়েমেনি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে

তাইজ প্রদেশে ইয়েমেনি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে

৫০০ ডলার ভেবে টিকিট স্ক্র্যাচ, জিতলেন ৫ লাখ ডলার!

৫০০ ডলার ভেবে টিকিট স্ক্র্যাচ, জিতলেন ৫ লাখ ডলার!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম