Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ইরানের সেনাপ্রধানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০১:২৮ পিএম

ট্রাম্পের ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ইরানের সেনাপ্রধানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনাপ্রধান বলেছেন, তেহরানের এমন রক্ষক রয়েছে, যারা প্রয়োজনে ‘আপনার পা ভেঙে দেবে’।  ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। 

হাতামি বলেন, হরমুজ প্রণালি নিয়ে এ ধরনের মন্তব্যকে হালকাভাবে নেওয়া বড় ভুল। ইরানের এমন রক্ষক রয়েছে, যারা প্রয়োজনে ‘আপনার পা ভেঙে দেবে’।

তিনি আরও দাবি করেন, মার্কিন বাহিনীকে কার্যত ওই অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালিতে প্রবেশের অনুমতি যুক্তরাষ্ট্রের নেই বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের সেনাপ্রধান বলেন, ইরানে মার্কিন ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না। ইরান কখনোই তা হতে দেবে না বলেও জানান তিনি। 

এর আগে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তার ওই বক্তব্যের জবাবেই ইরানের সেনাপ্রধান এ কড়া হুঁশিয়ারি দিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টা: এক সপ্তাহ পর কথা বলছেন ক্রিস্টা পাইক

মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টা: এক সপ্তাহ পর কথা বলছেন ক্রিস্টা পাইক

মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে, মন্তব্য ট্রাম্পের

মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে, মন্তব্য ট্রাম্পের

হরমুজ প্রণালিতে জাহাজে হামলায় ১১ ভারতীয় আহত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলায় ১১ ভারতীয় আহত

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

আবেদন ফি ছাড়াই মার্কিন বিশ্ববিদ্যালয়ে আবেদন, সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের

আবেদন ফি ছাড়াই মার্কিন বিশ্ববিদ্যালয়ে আবেদন, সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের

যে তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হতে পারে

যে তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হতে পারে

আরও পড়ুন

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

হুথিদের ওপর বর্বরতা, সৌদি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

হুথিদের ওপর বর্বরতা, সৌদি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

রাশিয়ার ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের ব্যতিক্রমী উদ্যোগ

রাশিয়ার ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের ব্যতিক্রমী উদ্যোগ

মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টা: এক সপ্তাহ পর কথা বলছেন ক্রিস্টা পাইক

মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টা: এক সপ্তাহ পর কথা বলছেন ক্রিস্টা পাইক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম