Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে এই কথা স্পষ্ট করেছেন।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কিছু ব্যক্তির প্রত্যর্পণের অনুরোধ এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যেসব বক্তব্য দেওয়া হয়েছে, তার জবাবে এই মন্তব্য আসে। 

ভারতীয় মুখপাত্র জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তাদের দেশের প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ বিষয়ে তাদের আগের অবস্থানই বহাল রয়েছে।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য একটি সহায়ক বা অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি ভারত সরকারের কাছে শেখ হাসিনাসহ অন্যান্য অভিযুক্তদের প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে এবং ঢাকা এখন এ বিষয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় রয়েছে।

জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কূটনীতিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের প্রধানন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়গুলো খতিয়ে দেখছে ভারত।

সূত্র: লোকমত টাইমস।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম