Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় নিহত ২৪

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:২৯ এএম

নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় নিহত ২৪

হামলাকারীরা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের ওপর আক্রমণ চালায়।

Advertisement

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় প্লাতো রাজ্যের বিন-পের এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সূত্র এ তথ্য জানিয়েছে।  সহিংসতাপ্রবণ এই অঞ্চলে সাম্প্রতিক সময়ের প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে এটি সর্বশেষ ঘটনা।

ভুক্তভোগীদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার গভীর রাতে মাঙ্গু স্থানীয় সরকারের কোমবুন জেলার বিন-পের এলাকায় হামলা চালায় বন্দুকধারীরা। মঙ্গলবার ভোর পর্যন্ত হামলা চলে। হামলাকারীরা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের ওপর আক্রমণ চালায়।

হামলার ঘটনা নিশ্চিত করেছেন প্লাতো পুলিশ কমান্ডের মুখপাত্র আলফ্রেড আলাবো । তিনি জানান, পুলিশ কমিশনার ফানিয়ান আয়োদেজি ও তার দল ঘটনাস্থলের পরিস্থিতি পর্যালোচনা করেছেন।

মাঙ্গু ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বুলুস দাবিত জানান, স্থানীয় বাসিন্দারা যখন ঘুমিয়ে ছিলেন, তখন মধ্যরাতের দিকে হামলাকারীরা ওই এলাকায় প্রবেশ করে।

স্থানীয় বাসিন্দা ম্যাথিউ জোসেফ বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আশপাশের লোকজনের চিৎকার শুনতে পাই। আমি আমার বাড়ির দিকে সশস্ত্র লোকজনকে এগিয়ে আসতে দেখি। পরে কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হই।

মাঙ্গু দক্ষিণ আসনের প্রতিনিধি ও প্লাতো স্টেট হাউস অব অ্যাসেম্বলির সদস্য ম্যাথিউ সিলভেস্টার কোয়ারপো জানান, হামলায় ৩৮টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে কৃষিজমি, মজুত করা শস্য ও অন্যান্য মূল্যবান সামগ্রী ধ্বংস করা হয়েছে।

তিনি নিরাপত্তা সংস্থাগুলোকে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি জোরদার এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত নিরাপত্তাকর্মী মোতায়েনের আহ্বান জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য খাবার, আশ্রয় ও চিকিৎসাসহ জরুরি সহায়তা দেওয়ারও দাবি জানান তিনি।

হামলার নিন্দা জানিয়েছেন প্লাতো রাজ্যের গভর্নর কালেব মুতফওয়াং।  তিনি মাঙ্গুর বিন-পের ও অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি ও টহল জোরদারের জন্য নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।

গভর্নর বাসিন্দাদের শান্ত থাকার এবং প্রতিশোধমূলক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে সহায়তা করতে নিরাপত্তা সংস্থাগুলোকে প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।

কৃষিজীবী সম্প্রদায় ও পশুপালকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্লাতো রাজ্যে বারবার সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ছে। সর্বশেষ হামলাটিও ওই অঞ্চলে ধারাবাহিক প্রাণঘাতী সহিংসতার অংশ।

চলতি বছর প্লাতো রাজ্যে আবারও প্রাণঘাতী সহিংসতা বেড়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, জুন মাসে বোক্কোস স্থানীয় সরকারের কাওয়েল এলাকায় হামলায় অন্তত ২০ জন নিহত হন। ওই হামলার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের গোলাগুলি হয়। পরে হামলাকারীরা সরে যায়। তবে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির

বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির

সিলেটে মাজার ও দানবাক্সের নিয়ন্ত্রণকে ঘিরে ফের সংঘর্ষ, যুবক নিহত

সিলেটে মাজার ও দানবাক্সের নিয়ন্ত্রণকে ঘিরে ফের সংঘর্ষ, যুবক নিহত

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

দক্ষিণ-পূর্ব ইরানে আইআরজিসির অভিযানে ৬ সন্ত্রাসী নিহত

দক্ষিণ-পূর্ব ইরানে আইআরজিসির অভিযানে ৬ সন্ত্রাসী নিহত

জম্মু-কাশ্মীরে সহকর্মীর গুলিতে নিরাপত্তাবাহিনীর ৪ সদস্য নিহত

জম্মু-কাশ্মীরে সহকর্মীর গুলিতে নিরাপত্তাবাহিনীর ৪ সদস্য নিহত

আরও পড়ুন

কারাগারে বিলাসী জীবন, রয়েছে এসি টিভি সুইমিং পুল

কারাগারে বিলাসী জীবন, রয়েছে এসি টিভি সুইমিং পুল

ককরোচদের বিক্ষোভে হৃদরোগে একজনের মৃত্যু

ককরোচদের বিক্ষোভে হৃদরোগে একজনের মৃত্যু

ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ

ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ

কিয়েভের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার ভয়াবহ হামলা

কিয়েভের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার ভয়াবহ হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম