Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তামিলনাড়ুর বিধায়কদের বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:৩৬ পিএম

তামিলনাড়ুর বিধায়কদের বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। ছবি: সংগৃহীত

Advertisement

তামিলনাড়ুর ২৩৪ জন বিধায়কের (এমএলএ) জন্য সরকারি গাড়ি প্রদান এবং জ্বালানি ও ব্যক্তিগত সচিবের খরচ বাবদ বিশেষ ভাতা ঘোষণার খবরকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে। 

বিধানসভায় এই সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে বলা হয়, বিধায়কদের নিজ নিজ এলাকায় যাতায়াত সহজ করতে এবং জনগণের সমস্যা সমাধানের সুবিধার্থে এই সরকারি যানবাহন দেওয়া হবে, যা একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা গঠনে ভূমিকা রাখবে। বিশেষ করে নতুন ও সাধারণ পটভূমি থেকে উঠে আসা বিধায়কদের কাজের সুবিধার কথা বিবেচনায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। খবর এনডিটিভির। 

প্রস্তাবিত এই হিসাব অনুযায়ী, প্রতি বিধায়ককে একটি সরকারি গাড়ি দেওয়ার পাশাপাশি গাড়ি চালক, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ প্রতি মাসে ৭৫,০০০ টাকা ভাতা দেওয়ার কথা জানানো হয়। এর পাশাপাশি সরকারি দাপ্তরিক কাজ সঠিকভাবে পরিচালনার জন্য ব্যক্তিগত সচিব নিয়োগের উদ্দেশ্যে বিধায়কদের প্রতি মাসে ২৫,০০০ রুপি করে অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে। 

ভিসিকে বিধায়ক জ্যোতিমানির দাবির প্রেক্ষাপটে এমন ঘোষণা এসেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়। 

এই ঘোষণাকে ঘিরে বিধানসভার ভেতরে ও বাইরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ক্ষমতাসীন ও মিত্র দলগুলোর পক্ষ থেকে এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। 

কংগ্রেস বিধায়ক তারাগাই কাথবার্ট এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বলেন যে, এটি সব বিধায়কের জন্যই আনন্দদায়ক। একই সঙ্গে শিক্ষামন্ত্রী রাজ মোহন মন্তব্য করেন, এই উদ্যোগ বিধায়কদের কাজের গতি বাড়াবে এবং ড্রাইভার ও সচিবদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। 

তবে বিরোধী দল ডিএমকে এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে একে ‘অপ্রয়োজনীয় ব্যয়’ হিসেবে আখ্যা দিয়েছে। দলের মুখপাত্র এ. সারভানান প্রশ্ন তুলেছেন, ২৩৪ জন বিধায়ককে গাড়ি প্রদান এবং প্রতি মাসে বিশাল অঙ্কের ভাতা দেওয়া রাজ্যের কোষাগারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে, যার আদৌ কোনো প্রয়োজন ছিল না। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণের গণ্ডি পেরিয়ে এবার বাংলায়, ভোটের ময়দানে নামছে বিজয়ের দল

দক্ষিণের গণ্ডি পেরিয়ে এবার বাংলায়, ভোটের ময়দানে নামছে বিজয়ের দল

সন্তান জন্মালেই সরকারি হাসপাতাল থেকে দেওয়া হবে সোনার আংটি, যারা পাবেন

সন্তান জন্মালেই সরকারি হাসপাতাল থেকে দেওয়া হবে সোনার আংটি, যারা পাবেন

মেরিনা বিচে ১২০০ কোটি রুপির সচিবালয় ঘিরে কেন এত বিরোধিতা?

মেরিনা বিচে ১২০০ কোটি রুপির সচিবালয় ঘিরে কেন এত বিরোধিতা?

‘ট্রাম্প আমাদের কপি করছেন’, দাবি কর্ণাটকের মুখ্যমন্ত্রীর

‘ট্রাম্প আমাদের কপি করছেন’, দাবি কর্ণাটকের মুখ্যমন্ত্রীর

বিজয়ের আদলে গণেশমূর্তি, তামিলনাড়ুতে নতুন বিতর্ক

বিজয়ের আদলে গণেশমূর্তি, তামিলনাড়ুতে নতুন বিতর্ক

তামিলনাড়ুতে ৯ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী বিজয়

তামিলনাড়ুতে ৯ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী বিজয়

আরও পড়ুন

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

পিটিআইয়ের লংমার্চ ইসলামাবাদে ঢুকবে না, শেহবাজের উপদেষ্টার হুঁশিয়ারি

পিটিআইয়ের লংমার্চ ইসলামাবাদে ঢুকবে না, শেহবাজের উপদেষ্টার হুঁশিয়ারি

‘যুক্তরাষ্ট্র থেকে ইরানি কূটনীতিকদের বের করে দেওয়ার খবর মিথ্যা’

‘যুক্তরাষ্ট্র থেকে ইরানি কূটনীতিকদের বের করে দেওয়ার খবর মিথ্যা’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম