Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কিমের সঙ্গে কেন বন্ধুত্ব বাড়াতে চাচ্ছেন ট্রাম্প?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:৩১ পিএম

কিমের সঙ্গে কেন বন্ধুত্ব বাড়াতে চাচ্ছেন ট্রাম্প?

ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করেছেন। একই সঙ্গে তিনি ওয়াশিংটনের দীর্ঘদিনের মিত্র দক্ষিণ কোরিয়ার ওপর ক্ষোভ প্রকাশ করে তাদের সঙ্গে যৌথ সামরিক মহড়া কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

বিশ্লেষকদের মতে, এক ঢিলে দুই পাখি শিকার করতেই ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন।

ট্রাম্প জানিয়েছেন, তার সাম্প্রতিক বার্তার ইতিবাচক জবাব দিয়েছেন কিম জং উন। মার্কিন গণমাধ্যম জানায়, আগামী নির্বাচনের আগেই কিমের সঙ্গে সরাসরি বৈঠক করতে চান মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক নানা সংকটের মাঝে কিমের সঙ্গে এই সমঝোতা ট্রাম্পের রাজনৈতিক ভাবমূর্তিকে উজ্জ্বল করবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার প্রতি ট্রাম্পের এই অসন্তুষ্টির মূল কারণ হলো ইরানের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপে সিউলের অনাগ্রহ এবং যুক্তরাষ্ট্রে তাদের প্রতিশ্রুত বিনিয়োগে ধীরগতি। তাই যৌথ সামরিক মহড়া সীমিত করে ট্রাম্প কার্যত সিউলকে নিজের শর্ত মানতে বাধ্য করার কৌশল নিয়েছেন। এর মাধ্যমে একদিকে তিনি মিত্র দক্ষিণ কোরিয়াকে কড়া বার্তা দিলেন, অন্যদিকে উত্তর কোরিয়াকেও আবারও আলোচনার টেবিলে আনার পথ তৈরি করলেন।

সূত্র: আল-জাজিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে, মন্তব্য ট্রাম্পের

মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে, মন্তব্য ট্রাম্পের

ট্রাম্পের ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু বিশ্বজুড়ে ‘অপ্রতিরোধ্য ট্রাম্পবাদ’

সিএনএন বিশ্লেষণ ট্রাম্পের ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু বিশ্বজুড়ে ‘অপ্রতিরোধ্য ট্রাম্পবাদ’

হুমকির মুখে ব্রিটিশ ঘাঁটি থেকে বিমান সরানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

হুমকির মুখে ব্রিটিশ ঘাঁটি থেকে বিমান সরানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

ব্রাজিলের নির্বাচনকে ভারতের সঙ্গে গুলিয়ে ফেললেন ট্রাম্প

ব্রাজিলের নির্বাচনকে ভারতের সঙ্গে গুলিয়ে ফেললেন ট্রাম্প

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

আরও পড়ুন

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের নতুন মুখ কে এই নেহা বোরা?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের নতুন মুখ কে এই নেহা বোরা?

গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ

প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ

স্বর্ণের দরপতন

স্বর্ণের দরপতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম