Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৫:২৩ পিএম

ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা

প্রতীকী ছবি

Advertisement

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার আগেই ট্রাম্প প্রশাসনকে বড় ধরনের সতর্কবার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা। 

‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু করার কয়েক দিন আগে ওভাল অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি জানান, ইরানের ওপর বড় হামলা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।

গ্যাবার্ডের দেওয়া গোয়েন্দা তথ্যে বলা হয়েছিল, হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হলে দেশটিতে আরও উগ্র ও কট্টরপন্থী দল ক্ষমতায় চলে আসতে পারে। এর ফলে তারা পারমাণবিক অস্ত্র তৈরিতে আরও বেশি মরিয়া হয়ে উঠবে। এছাড়া বিশ্বজুড়ে তেলের সরবরাহ আটকে দিতে ইরান দ্রুত হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাতে পারে বলেও সতর্ক করা হয়েছিল।

সামরিক বাহিনীর প্রধানরাও সতর্ক করে বলেন, এই যুদ্ধে মার্কিন সেনাদের প্রাণহানি ঘটতে পারে এবং মার্কিন সমরাস্ত্রের মজুদ খালি হয়ে যেতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্প এসব অমঙ্গলজনক পূর্বাভাসকে গুরুত্ব না দিয়ে যুদ্ধের নির্দেশ দেন। 

বর্তমানে যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পর দেখা যাচ্ছে, গোয়েন্দাদের সেই সব আশঙ্কাই সত্যি হয়েছে—হরমুজ প্রণালিতে নৌ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, বিশ্বজুড়ে জ্বালানির দামে চরম অস্থিরতা তৈরি হয়েছে এবং আমেরিকান বাহিনী একাধিক জটিল সংকটের মুখে পড়েছে।

সূত্র: আল-আরাবিয়া।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, কখনোই শুরু করা উচিত ছিল না: আবদুল এল-সায়েদ

ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, কখনোই শুরু করা উচিত ছিল না: আবদুল এল-সায়েদ

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরান ‘দখলের’  ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরান ‘দখলের’ ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার খবর নাকচ করল কাতার

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার খবর নাকচ করল কাতার

আরও পড়ুন

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম