Logo
Logo
×
   

আন্তর্জাতিক

‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৩১ পিএম

‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন

বসনিয়ান সার্ব বাহিনীর অন্যতম প্রধান সামরিক নেতা ছিলেন ম্লাদিচ। সংগৃহীত ছবি

বসনিয়ার রক্তক্ষয়ী যুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক বসনিয়ান সার্ব জেনারেল রাতকো ম্লাদিচ মারা গেছেন। তাকে ‘বসনিয়ার কসাই’ বলেও ডাকা হয়। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতিসংঘের এক কর্মকর্তা তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। দ্য হেগের জাতিসংঘের আটককেন্দ্রে তিনি যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। দীর্ঘদিন ধরেই তার শারীরিক অবস্থা খারাপ ছিল এবং বিভিন্ন সময়ে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে।

১৯৯২ থেকে ১৯৯৫ সালের বসনিয়া যুদ্ধের সময় বসনিয়ান সার্ব বাহিনীর অন্যতম প্রধান সামরিক নেতা ছিলেন ম্লাদিচ। ১৯৯৫ সালের স্রেব্রেনিৎসা গণহত্যায় ৮ হাজারের বেশি বসনীয় মুসলিম পুরুষ ও কিশোর হত্যার ঘটনায় তার ভূমিকার জন্য তিনি বিশেষভাবে কুখ্যাত।

২০১৭ সালে জাতিসংঘের সাবেক যুগোস্লাভিয়া বিষয়ক ট্রাইব্যুনাল তাকে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ২০২১ সালে আপিলেও সেই সাজা বহাল থাকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম