Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে ভেসে এল ৭ নেপালির লাশ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৮:৩৭ এএম

ভারতে ভেসে এল ৭ নেপালির লাশ

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজ মানুষের সংখ্যা দ্রুত বেড়ে ১ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতদের মধ্যে সাতজনের লাশ ভারতের নদীতে ভেসে এসেছে।  দেশটির কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের বন্যাকবলিত চিতওয়ান অঞ্চলের সীমান্তবর্তী ভারতের উত্তর প্রদেশের মহারাজগঞ্জ ও কুশীনগর জেলার নদী থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

মহারাজগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট গৌরব সিং সোগরওয়াল জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) চারটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নেপালে আকস্মিক বন্যার পানির স্রোতে লাশগুলো ভেসে ভারতে এসেছে।


এ ছাড়া সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার ভাটিতে কুশীনগর জেলা থেকে আরও তিনটি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

উদ্ধার হওয়া লাশগুলোর পরিচয় শনাক্তে কাজ করছে ভারতীয় কর্তৃপক্ষ।

এদিকে, নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজ মানুষের সংখ্যা দ্রুত বেড়ে ১ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে। দুর্গম এলাকায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৫৭৯টি লাশ। একই সঙ্গে বিভিন্ন এলাকায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মিসরের পর এবার কি সফল হবে ভারত?

কৃষ্ণসাগরে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মিসরের পর এবার কি সফল হবে ভারত?

আন্দোলনের মধ্যেই ভারতে ভোটার তালিকা থেকে ১ কোটি নাম বাদ

আন্দোলনের মধ্যেই ভারতে ভোটার তালিকা থেকে ১ কোটি নাম বাদ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ...

ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ...

২০০৮ সালের পর সবচেয়ে খারাপ বছরের পথে ভারতের শেয়ারবাজার

২০০৮ সালের পর সবচেয়ে খারাপ বছরের পথে ভারতের শেয়ারবাজার

অরুণাচলের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা

দাবি কংগ্রেস নেতার অরুণাচলের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা

আরও পড়ুন

কৃষ্ণসাগরে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মিসরের পর এবার কি সফল হবে ভারত?

যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মিসরের পর এবার কি সফল হবে ভারত?

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

‘ভোটার টানতে ভয়ভীতি দেখানো ও মিথ্যার আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু’

‘ভোটার টানতে ভয়ভীতি দেখানো ও মিথ্যার আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু’

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম