Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

Advertisement

তিন বছর ধরে চলা যুদ্ধ ও চরম অস্থিরতার পর ইসরাইলে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। এবারের নির্বাচনে মানুষের উপস্থিতি অবিশ্বাস্য রকমের বেশি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৪টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫.৭ শতাংশ, যা ওই সময়ের হিসাবে ইসরাইলের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। চার মিলিয়নের বেশি মানুষ ভোট দেওয়ায় নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনেক কেন্দ্রে লম্বা লাইন দেখা যায়।

ভোটের এই উচ্চ হার দেখে রীতিমতো নড়েচড়ে বসেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরব ও বামপন্থী এলাকায় ভোটারদের উপচে পড়া ভিড় দেখে তিনি তার সমর্থকদের উদ্দেশে চরম সতর্কবার্তা দিয়ে দাবি করেন,  এর ফলে ‘ইহুদি রাষ্ট্র ঝুঁকির মুখে’ পড়েছে। ডানপন্থী ভোটারদের দ্রুত কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, বিরোধীরা নানা উপায়ে নির্বাচন ছিনতাই করার চেষ্টা চালাচ্ছে।

অবশ্য নেতানিয়াহুর এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধী দলগুলো। প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের দল জানিয়েছে, পরাজয়ের ভয়ে নেতানিয়াহু এখন থেকেই নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ করার জন্য নানা অজুহাত তৈরি করছেন।

এদিকে নির্বাচন চলাকালে বিভিন্ন দল ব্যালট পেপার সরানো বা ছোটখাটো জালিয়াতির অভিযোগ তুললেও নির্বাচন কমিশন জানিয়েছে, বড় ধরনের কোনো জালিয়াতির প্রমাণ মেলেনি। অন্যদিকে, বিশৃঙ্খলা এড়াতে পুলিশ বেশ কিছু স্থানে কঠোর পদক্ষেপ নেয় এবং ভোট প্রভাবিত করার অভিযোগে কয়েকজনকে আটক করে। সব মিলিয়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা ও রেকর্ড ভোটার উপস্থিতির মধ্য দিয়ে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ভোটার টানতে ভয়ভীতি দেখানো ও মিথ্যার আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু’

‘ভোটার টানতে ভয়ভীতি দেখানো ও মিথ্যার আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু’

ইসরাইলের নির্বাচনে ঐতিহাসিক রেকর্ড ভাঙার পথে ভোটার উপস্থিতি

ইসরাইলের নির্বাচনে ঐতিহাসিক রেকর্ড ভাঙার পথে ভোটার উপস্থিতি

ইসরাইলি নির্বাচনে যেকোনো সময় আসতে পারে ‘অপ্রত্যাশিত চমক’

ইসরাইলি নির্বাচনে যেকোনো সময় আসতে পারে ‘অপ্রত্যাশিত চমক’

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

ইসরাইলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না: অ্যামনেস্টি

ইসরাইলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না: অ্যামনেস্টি

নেতানিয়াহু-আইজেনকটের হাড্ডাহাড্ডি লড়াই, ইসরাইলের নির্বাচনে কে এগিয়ে?

নেতানিয়াহু-আইজেনকটের হাড্ডাহাড্ডি লড়াই, ইসরাইলের নির্বাচনে কে এগিয়ে?

আরও পড়ুন

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

‘ভোটার টানতে ভয়ভীতি দেখানো ও মিথ্যার আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু’

‘ভোটার টানতে ভয়ভীতি দেখানো ও মিথ্যার আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু’

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ক্ষেপণাস্ত্র হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম