Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শত্রুদের জন্য ‘চমক’ অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৮:৪৮ এএম

শত্রুদের জন্য ‘চমক’ অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ এবন আল-রেজা। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের শত্রুদের জন্য অনেক ‘চমক’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ এবন আল-রেজা।

শুক্রবার (২৮ আগস্ট) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

মাজিদ এবন আল-রেজা বলেন, এসব চমক সম্পর্কে এখনই বিস্তারিত কিছু বলা হবে না। তবে ইরানের জ্ঞান, তরুণ প্রজন্ম এবং প্রতিরক্ষা শিল্পে চলমান কার্যক্রম থেকে ভবিষ্যতে ভালো কিছু আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘বিশেষ করে শত্রুদের জানা উচিত, সময়মতো তারা ইরানের এসব চমক সম্পর্কে জানতে পারবে।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর পর গত ছয় মাসে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোতে ইরানের হামলায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত ইন্টারসেপ্টরের মজুত দ্রুত কমে আসছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। এসব ইন্টারসেপ্টর তৈরি করতে যেমন অনেক খরচ হয়, তেমনি সময়ও লাগে। তবে হোয়াইট হাউস ও পেন্টাগন অস্ত্রের ঘাটতির কথা অস্বীকার করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

আবেদন ফি ছাড়াই মার্কিন বিশ্ববিদ্যালয়ে আবেদন, সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের

আবেদন ফি ছাড়াই মার্কিন বিশ্ববিদ্যালয়ে আবেদন, সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের

যে তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হতে পারে

যে তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হতে পারে

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি ইরানের

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি ইরানের

আরও পড়ুন

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক করল দিল্লি পুলিশ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক করল দিল্লি পুলিশ

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

বাড়ল স্বর্ণের দাম

বাড়ল স্বর্ণের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম