Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেপালে সুড়ঙ্গে নিখোঁজ বহু মানুষ, গর্ত করে যা দেখা গেল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম

নেপালে সুড়ঙ্গে নিখোঁজ বহু মানুষ, গর্ত করে যা দেখা গেল

ছবি: সংগৃহীত

Advertisement

নেপালে ভয়াবহ বন্যায় আপার ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা পড়েছেন অনেক মানুষ। টানা তিন দিন চেষ্টার পর রোববার (৩০ আগস্ট) সুড়ঙ্গের ওপরের অংশে গর্ত তৈরি করতে সক্ষম হয় নেপালি সেনাবাহিনী। কিন্তু ভেতরে গর্ত করার পর উদ্ধারকারীরা ডাক দিলেও ভেতর থেকে কারও সাড়াশব্দ পাওয়া যায়নি।

সেনাবাহিনী জানিয়েছে, প্রায় সাত মিটার চওড়া ওই সুড়ঙ্গের বেশ ওপর পর্যন্ত পানি উঠে গেছে। উদ্ধারকাজ আরও সহজ ও দ্রুত করতে এখন সুড়ঙ্গের মুখ বড় করার চেষ্টা চলছে। সেনাবাহিনী সুড়ঙ্গে অন্তত ৩৫ জন আটকা পড়ে থাকার আশঙ্কা করলেও নেপাল পুলিশের ধারণা, এই সংখ্যা প্রায় ২০০ হতে পারে।

দেশজুড়ে মারাত্মক বন্যা হওয়ায় ত্রাণ ও উদ্ধারকাজে বাড়তি সহায়তার জন্য ভারত ও চীনের বিশেষজ্ঞ দল নেপালে পৌঁছেছে। তারা আধুনিক যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকাজে সহায়তা করছে। 

সুড়ঙ্গের এই জায়গাটিতে নেপালি সেনাবাহিনী কাজ করলেও বন্যাকবলিত অন্যান্য স্থান থেকে তারা ইতোমধ্যে চীনা ও ভারতীয় নাগরিকসহ চার শতাধিক মানুষকে নিরাপদে উদ্ধার করেছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেপালে আবারও আকস্মিক বন্যা, নিখোঁজ ৫

নেপালে আবারও আকস্মিক বন্যা, নিখোঁজ ৫

নেপালে উদ্ধারকাজ বন্ধ ঘোষণা, নিখোঁজ এখনও ৫ হাজার ২৮৫ জন

নেপালে উদ্ধারকাজ বন্ধ ঘোষণা, নিখোঁজ এখনও ৫ হাজার ২৮৫ জন

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা

নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা

চার সপ্তাহ পরও নিখোঁজ ৬ হাজার মানুষ, মৃত্যু ছাড়াল ১৪৫০

নেপালে ভয়াবহ বন্যা চার সপ্তাহ পরও নিখোঁজ ৬ হাজার মানুষ, মৃত্যু ছাড়াল ১৪৫০

হিমবাহধসের আগে ‘অস্বাভাবিক গরম’, বেরিয়ে এলো নেপালে আকস্মিক বন্যার কারণ

হিমবাহধসের আগে ‘অস্বাভাবিক গরম’, বেরিয়ে এলো নেপালে আকস্মিক বন্যার কারণ

আরও পড়ুন

১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হচ্ছে’

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হচ্ছে’

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারাচ্ছেন?

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারাচ্ছেন?

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম