Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পিএম

আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত

Advertisement

অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ চত্বরে গত আগস্ট মাসে ৫ হাজার ২০৯ জন ইসরাইলি দখলদার জোরপূর্বক প্রবেশ করেছে। জেরুজালেম গভর্নরেটের মঙ্গলবারের (০১ সেপ্টেম্বর) প্রকাশিত মাসিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

একই সময়ে ইসরাইলি বাহিনীর আগ্রাসনে দুজন ফিলিস্তিনি নিহত এবং পাঁচ শিশুসহ ১১৪ জন আটক হয়েছেন। এক সংবাদ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। 

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি পুলিশের প্রত্যক্ষ সুরক্ষায় পুরো আগস্ট মাসজুড়েই আল-আকসা চত্বরে ও এর গেটের আশপাশে দখলদারদের হানা এবং ইহুদি ধর্মীয় আচার পালনের ঘটনা অব্যাহত ছিল। এর মধ্যে গত ১৩ আগস্ট একদিনেই রেকর্ড সংখ্যক ৭৫১ জন দখলদার সাইটটিতে প্রবেশ করেন। পাশাপাশি ফিলিস্তিনি নাগরিকদের আল-আকসায় প্রবেশে বাধা দিতে পাঁচটি নিষেধাজ্ঞা জারি করে ইসরাইলি কর্তৃপক্ষ। 

সামরিক দমনপীড়নের অংশ হিসেবে এই সময়টায় ফিলিস্তিনিদের ওপর চালানো বিভিন্ন হামলায় দুজন নিহত ও ৮৩ জন আহত হয়েছেন। এ ছাড়া ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর দখলদারদের ৪৪টি হামলা নথিভুক্ত করা হয়েছে। জেরুজালেমজুড়ে বাড়িঘর ও সম্পদ ধ্বংসের ৪০টি অভিযান চালানোর পাশাপাশি ৮৬টি ভাঙচুর বা কাজ বন্ধের নোটিশ জারি করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। 

ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নেসেট নির্বাচনকে সামনে রেখে কট্টর ডানপন্থী দলগুলোকে খুশি করতেই উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

ফিলিস্তিনিদের অভিযোগ, আল-আকসা মসজিদ চত্বরসহ অধিকৃত জেরুজালেমকে ইহুদীকরণ এবং এর আরব ও ইসলামিক পরিচয় মুছে ফেলার জন্যই এসব চক্রান্ত চলছে। ফিলিস্তিনিরা তাদের প্রস্তাবিত স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে বহুদিন যাবত দাবি করে আসছে। 

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহর ও শরণার্থী শিবিরে নিয়মিত সামরিক অভিযান, গ্রেফতার এবং ফিলিস্তিনিদের ওপর হামলা আগের তুলনায় বহুগুণ বেড়ে গেছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

জেরুজালেমে দূতাবাস খুলল কলম্বিয়া

জেরুজালেমে দূতাবাস খুলল কলম্বিয়া

সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি

সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি

সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

৩ ধর্মের তীর্থ স্থান জেরুজালেম, জানুন ইতিহাস

৩ ধর্মের তীর্থ স্থান জেরুজালেম, জানুন ইতিহাস

জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরাইল

জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরাইল

আরও পড়ুন

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম