Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম

সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি

সংগৃহীত

Advertisement

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দেড় হাজার ইসরাইল দখলদার ঢুকে পড়েছেন। ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কোতের দ্বিতীয় দিনে এই ঘটনা ঘটেছে। এরপর ইসরাইল দখলদার কর্তৃপক্ষ আল-মাগারিবা ফটক বন্ধ করে দিয়েছে। এই ফটক ডাং গেট নামেও পরিচিত।

জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, দখলদাররা দলে দলে মাগারিবা ফটক দিয়ে মসজিদ প্রাঙ্গণে ঢুকেছেন। দখলদার পুলিশ তাদের কড়া পাহারা দিয়েছে।

দখলদাররা মসজিদের প্রাঙ্গণে তালমুদীয় রীতি পালন করেছেন এবং প্রার্থনা করেছেন। বিশেষ করে মসজিদের একটি প্রবেশপথ আল-কাত্তানিন ফটকের কাছে এসব হয়েছে। একই সময়ে তথাকথিত ‘উদ্ভিদ নৈবেদ্য’ প্রাঙ্গণে আনা হয়েছে।

দখলদার বাহিনী আল-কাত্তানিন বাজারের কয়েকটি দোকানের মালিককে দোকান বন্ধ করতে বাধ্য করেছে। এই বাজার আল-আকসার দিকে গেছে। বাজারের ভেতরেও দখলদাররা তালমুদীয় রীতি পালন করেছেন। তখন পুরোনো শহরে সাধারণ মানুষের চলাচলে কড়াকড়ি আরও বাড়ানো হয়েছিল।

মসজিদের বাইরের একটি ফটক আল-হুত্তা ফটক। এর বাইরেও দখলদাররা প্রার্থনা করেছেন। সুক্কোতের দ্বিতীয় দিনেও এই অনুপ্রবেশ ও ধর্মীয় আচার চলতে থাকে।

আল-আকসা মসজিদ ও পুরোনো শহরের আশপাশে দখলদার কর্তৃপক্ষ সামরিক ব্যবস্থা জোরদার করেছে। মুসল্লিদের প্রবেশ ও চলাচলেও বিধিনিষেধ দেওয়া হয়েছে। জেরুজালেম গভর্নরেটের মতে, এসব পদক্ষেপ নতুন বাস্তবতা তৈরির চেষ্টার অংশ। 

এর মাধ্যমে ঐতিহাসিক আইন বদলে দেওয়ার চেষ্টা চলছে। লক্ষ্য হলো ওই স্থানের নিয়ন্ত্রণ পাকাপোক্ত করা এবং সময় ও স্থান ভাগ করে দেওয়া।

আল আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম তীর্থস্থান। ইহুদিরা কাছে এই জায়গাটিকে বলে ‘টেম্পল মাউন্ট’, তাদের দাবি এই জায়গাতে তাদের পূর্বের ২ ইহুদি মন্দিরের অবস্থান ছিল। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

ফিলিস্তিনিদের জলপাই চুরির বৈধতা দিয়ে ইসরাইলি চরমপন্থির ফতোয়া, তীব্র সমালোচনা

ফিলিস্তিনিদের জলপাই চুরির বৈধতা দিয়ে ইসরাইলি চরমপন্থির ফতোয়া, তীব্র সমালোচনা

পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর হামলা, মারধর-ভাঙচুর

পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর হামলা, মারধর-ভাঙচুর

শর্ত না মানলে ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

শর্ত না মানলে ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

ইব্রাহিমি মসজিদে ঢুকে পড়লেন বেন-গভির

ইব্রাহিমি মসজিদে ঢুকে পড়লেন বেন-গভির

আরও পড়ুন

বিশ্বের শীর্ষ ধনী থেকে এখন কততম বিল গেটস?

বিশ্বের শীর্ষ ধনী থেকে এখন কততম বিল গেটস?

ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

পাকিস্তানে সেনা অভিযানে ১৬ সন্ত্রাসী নিহত, প্রাণ গেল ২ সেনার

পাকিস্তানে সেনা অভিযানে ১৬ সন্ত্রাসী নিহত, প্রাণ গেল ২ সেনার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম