Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইব্রাহিমি মসজিদে ঢুকে পড়লেন বেন-গভির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম

ইব্রাহিমি মসজিদে ঢুকে পড়লেন বেন-গভির

মসজিদটি মুসলিমদের জন্য বন্ধ করে রেখেছে দখলদার ইসরাইল। সংগৃহীত ছবি

Advertisement

ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরনে ইব্রাহিমি মসজিদে ঢুকে পড়েছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। ঘটনাস্থলে থাকা সংবাদমাধ্যমের সহকর্মীরা এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার

ইসরাইলের কট্টর ডানপন্থি এই মন্ত্রী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইব্রাহিমি মসজিদে প্রবেশ করেন। তার এই সফরের সময় মসজিদ ও এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কট উপলক্ষে গত সপ্তাহে হেবরন ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করে ইসরাইলি কর্তৃপক্ষ।

এ সময় হেবরনের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়। এমনকি মুসলিমদের ইব্রাহিমি মসজিদে প্রবেশও বন্ধ করে দেওয়া হয়।

ইব্রাহিমি মসজিদ হেবরনের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা। মুসলিম ও ইহুদি—উভয় সম্প্রদায়ের কাছেই স্থানটি পবিত্র হিসেবে বিবেচিত। মসজিদটি ইব্রাহিম (আ.)-এর সমাধিস্থল হিসেবে পরিচিত।

হেবরন দীর্ঘদিন ধরে ইসরাইলি ও ফিলিস্তিনি জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনার অন্যতম কেন্দ্র। শহরটির কিছু অংশে ইসরাইলি সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে এবং সেখানে বসবাসকারী ইসরাইলি বসতিস্থাপনকারীদের ঘিরেও নিয়মিত উত্তেজনা তৈরি হয়।

সুক্কট উৎসবকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের ওপর আরোপ করা বিধিনিষেধ নিয়ে ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

নেতানিয়াহুকে কেন ‘বর্ণবাদী’ বললেন আইজেনকোট

নেতানিয়াহুকে কেন ‘বর্ণবাদী’ বললেন আইজেনকোট

ফিলিস্তিনিদের ‘পক্ষ নিয়ে’ নেতানিয়াহুকে একহাত নিলেন আইজেনকট

ফিলিস্তিনিদের ‘পক্ষ নিয়ে’ নেতানিয়াহুকে একহাত নিলেন আইজেনকট

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

আরও পড়ুন

বিশ্বের শীর্ষ ধনী থেকে এখন কততম বিল গেটস?

বিশ্বের শীর্ষ ধনী থেকে এখন কততম বিল গেটস?

ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

পাকিস্তানে সেনা অভিযানে ১৬ সন্ত্রাসী নিহত, প্রাণ গেল ২ সেনার

পাকিস্তানে সেনা অভিযানে ১৬ সন্ত্রাসী নিহত, প্রাণ গেল ২ সেনার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম