Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৯ দিন পর নেপালের টানেল থেকে দু’জনকে জীবিত উদ্ধার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ এএম

৯ দিন পর নেপালের টানেল থেকে দু’জনকে জীবিত উদ্ধার

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

ভয়াবহ আকস্মিক বন্যার নয় দিন পর নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই টানেলে এখনো আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। খবর বিবিসির

উদ্ধারস্থল থেকে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত বিবিসিকে জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের একজনকে অক্সিজেন দেওয়া হচ্ছে।  তার নাম জানিয়েছে সঞ্জয় শাহ।

সঞ্জয় শাহই ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে উদ্ধার হওয়া প্রথম ব্যক্তি। তিনি নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের একজন মেকানিক্যাল ফোরম্যান হিসেবে কর্মরত।

তার সহকর্মী সুরেশ চৌধুরী বিবিসিকে বলেন, ‘আমি ভীষণ খুশি। এই খবরের অপেক্ষায় ছিলাম। এতে আশা তৈরি হয়েছে যে অন্যদেরও জীবিত উদ্ধার করা সম্ভব হবে।’


কর্তৃপক্ষ জানিয়েছে, টানেল থেকে জীবিত উদ্ধার হওয়া দ্বিতীয় ব্যক্তির নাম কবির মহার্জন।

এদিকে, প্রথম উদ্ধার হওয়া সঞ্জয় শাহকে হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুর উত্তর-পশ্চিমে বাত্তার এলাকায় নেওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, কবির মহার্জনের স্ত্রীও স্বামীর কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাকে কাঠমান্ডুর ছাউনিতে অবস্থিত সামরিক হাসপাতালে নেওয়া হবে বলে জানা গেছে।


ভয়াবহ বন্যার নয় দিন পর টানেলের ভেতর থেকে দু’জনকে জীবিত উদ্ধারের ঘটনায় উদ্ধারকারী দল ও স্বজনদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। টানেলের ভেতরে আরও কেউ জীবিত আছেন কি না, তা জানতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে নেপালি সেনাবাহিনী ও সংশ্লিষ্ট উদ্ধারকারী দল।

উল্লেখ্য, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫২ জনে দাঁড়িয়েছে। এখনও প্রায় ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। 

অন্যদিকে, তিব্বতে আরও ৫৪১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। ফলে নেপাল ও তিব্বত মিলিয়ে নিখোঁজ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৭৫৭ জনে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্পেনে অতিবৃষ্টি-বন্যায় চারজনের মৃত্যু

স্পেনে অতিবৃষ্টি-বন্যায় চারজনের মৃত্যু

নেপালে আবারও আকস্মিক বন্যা, নিখোঁজ ৫

নেপালে আবারও আকস্মিক বন্যা, নিখোঁজ ৫

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

নির্বাচনের অভিজ্ঞতা নিতে ঢাকায় নেপালের দুই নির্বাচন কমিশনার

নির্বাচনের অভিজ্ঞতা নিতে ঢাকায় নেপালের দুই নির্বাচন কমিশনার

নেপালে উদ্ধারকাজ বন্ধ ঘোষণা, নিখোঁজ এখনও ৫ হাজার ২৮৫ জন

নেপালে উদ্ধারকাজ বন্ধ ঘোষণা, নিখোঁজ এখনও ৫ হাজার ২৮৫ জন

‘কিডনি আবার গজাবে’ বলে ফাঁদ, দালালদের দৌরাত্ম্যে গ্রামের নাম এখন ‘কিডনি ভ্যালি’

‘কিডনি আবার গজাবে’ বলে ফাঁদ, দালালদের দৌরাত্ম্যে গ্রামের নাম এখন ‘কিডনি ভ্যালি’

আরও পড়ুন

ট্রাম্পের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহু ইরানের সরকার পতনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ইরানের সরকার পতনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

সব বিক্রি করে ১,৯০০ কিমি পাড়ি দিয়ে জানতে পারলেন প্রেমিকা আসলে ‘এআই’

সব বিক্রি করে ১,৯০০ কিমি পাড়ি দিয়ে জানতে পারলেন প্রেমিকা আসলে ‘এআই’

ধনুশের রাজনীতিতে আসার জল্পনাকে স্বাগত জানাল টিভিকে, বিজয়কে বলল ‘অনুপ্রেরণা’

ধনুশের রাজনীতিতে আসার জল্পনাকে স্বাগত জানাল টিভিকে, বিজয়কে বলল ‘অনুপ্রেরণা’

অস্ট্রেলিয়া নারী এমপিকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, এক পা বিচ্ছিন্ন

নারী এমপিকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, এক পা বিচ্ছিন্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম