Logo
Logo
×
   

আন্তর্জাতিক

বিরোধীরা জিতলে রাহুলই কি প্রধানমন্ত্রী, বেবির মন্তব্যে জল্পনা

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম

বিরোধীরা জিতলে রাহুলই কি প্রধানমন্ত্রী, বেবির মন্তব্যে জল্পনা

এম এ বেবি ও রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

ভারতের আগামী লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলো সংখ্যাগরিষ্ঠতা পেলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী পদের দাবি জানাতে পারেন। এমনই ইঙ্গিত দিয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি।

তবে প্রধানমন্ত্রী কে হবেন, সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চায় না সিপিআইএম। বেবি বলেছেন, বিরোধীরা নির্বাচনে জয়ী হওয়ার পর আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। সাধারণভাবে বিরোধী দলনেতার প্রধানমন্ত্রী পদের দাবি থাকা স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি। 

বেবির মতে, বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা পেলে কে সরকারের নেতৃত্ব দেবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো পরিপক্বতা তাদের রয়েছে। তাই ভোটের ফল প্রকাশের আগে এ নিয়ে কোনো ধরনের জল্পনায় যেতে চান না তারা।

এ প্রসঙ্গে ১৯৯৬ সালের জ্যোতি বসুর ঘটনাও সামনে আনেন বেবি। ইউনাইটেড ফ্রন্ট সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর নাম উঠে এসেছিল। কিন্তু সিপিআইএমের কেন্দ্রীয় কমিটি তাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাবে সম্মতি দেয়নি। 

বেবির বক্তব্য, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী পদ নিয়ে আগে থেকে কোনো দাবি করা ঠিক নয়। তিনি বলেন, কোনো কাল্পনিক পরিস্থিতি নিয়ে এখনই আলোচনা করতে চায় না সিপিআইএম। বিরোধীদের এই মুহূর্তের প্রধান লক্ষ্য হওয়া উচিত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা।

এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলগা ভেট্রি কাজাগমের প্রধান থালাপতি বিজয়ের নামও প্রধানমন্ত্রী পদের সম্ভাব্য মুখ হিসেবে আলোচনায় এসেছে। 

এ প্রসঙ্গে বেবি বলেন, তামিলনাড়ুতে বিজয়ের নাম প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করা হয়েছে বলে তিনি জানেন। তবে সেটি আলাদা আলোচনা, আর তিনি এ বিতর্কে যেতে চান না।বেবির মন্তব্যে রাহুল গান্ধীকে ঘিরে বিরোধী জোটের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম