Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

অনলাইনে অ্যান্ড্রয়েড ফোন অর্ডার, পার্সেলে মিলল গোবর!

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

অনলাইনে অ্যান্ড্রয়েড ফোন অর্ডার, পার্সেলে মিলল গোবর!

বাক্স খুলে ভেতরে অ্যান্ড্রয়েড ডিভাইসের বদলে গোবর দেখতে পান আকাশ। ছবি: সংগৃহীত

Advertisement

অনলাইনে অর্ডার করেছিলেন অ্যান্ড্রয়েড ডিভাইস, অপেক্ষায় ছিলেন কাঙ্ক্ষিত পণ্য হাতে পাওয়ার। কিন্তু পার্সেল খুলতেই চোখ কপালে—ডিভাইসের বদলে বাক্সভর্তি গোবর। ভারতের গ্রেটার নয়ডার আকাশ নগরের সঙ্গে সম্প্রতি এমনই প্রতারণার ঘটনা ঘটেছে। 

আকাশ কয়েক দিন আগে কাজের প্রয়োজনে একটি অনলাইন ওয়েবসাইট থেকে অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করেন তিনি। অর্ডারের সময় পণ্যের পুরো দামও অনলাইনে পরিশোধ করেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কুরিয়ারের মাধ্যমে পার্সেলটি তার বাড়িতে পৌঁছে। কিন্তু বাক্স খুলতেই চোখ কপালে ওঠে আকাশের। অ্যান্ড্রয়েড ডিভাইসের বদলে গোবর দিয়ে ভর্তি ছিল পুরো বাক্স।


প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি স্থানীয় থানায় অভিযোগ করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যে ওয়েবসাইট থেকে পণ্যটি অর্ডার করা হয়েছিল, সেটির তথ্য যাচাই করা হচ্ছে। পাশাপাশি অনলাইনে করা পেমেন্টের তথ্য এবং কুরিয়ার ডেলিভারি ব্যবস্থার সঙ্গেও জড়িতদের খতিয়ে দেখা হচ্ছে।


তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম