Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

৪৭৪ বছর পর মেয়েদের জন্য খুলছে স্কুলের দরজা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

৪৭৪ বছর পর মেয়েদের জন্য খুলছে স্কুলের দরজা

বেডফোর্ড মডার্ন স্কুল। ফাইল ছবি

Advertisement

ইংল্যান্ডের একটি ঐতিহ্যবাহী পাবলিক স্কুল প্রতিষ্ঠার ৪৭৪ বছর পর প্রথমবারের মতো ছাত্রী ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। ১৫৫২ সালে প্রতিষ্ঠিত বেডফোর্ড স্কুল ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে সহশিক্ষা কার্যক্রম চালু করবে।

স্কুলটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা হারপুর ট্রাস্ট জানিয়েছে, আগামী ১২ মাসে তাদের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের বিনিয়োগের অংশ হিসেবে বেডফোর্ড স্কুলে এই পরিবর্তন আনা হচ্ছে।

প্রতিষ্ঠার পর থেকে শুধু ছেলেদের জন্য পরিচালিত হয়ে আসা বেডফোর্ড স্কুলটি ১৭৬৪ সাল থেকে হারপুর ট্রাস্টের ব্যবস্থাপনায় রয়েছে। ট্রাস্টের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এখানে ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পাবে।

ট্রাস্ট জানিয়েছে, এই পরিবর্তনের ফলে আরও বেশি তরুণ-তরুণীর জন্য শিক্ষার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বর্তমানে স্কুলটির সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের অভিজ্ঞতাও আরও সমৃদ্ধ হবে।

হারপুর ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিনিয়োগ নিশ্চিত করবে যে প্রতিটি স্কুল ভবিষ্যতেও স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে অসাধারণ শিক্ষার অভিজ্ঞতা দিতে পারে।

পরিকল্পনার অংশ হিসেবে বেডফোর্ড গার্লস স্কুলেও বেশ কিছু উন্নয়ন করা হবে। সেখানে নতুন একটি সংগীতকেন্দ্র ও পরিবেশনার স্থান তৈরি করা হবে। পাশাপাশি ক্রীড়া কার্যক্রমে বিনিয়োগ এবং শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য একটি নতুন ‘ওয়েলবিয়িং হাব’ স্থাপন করা হবে।

অন্যদিকে, বেডফোর্ড মডার্ন স্কুলে চলমান সংস্কারকাজের অংশ হিসেবে অভ্যর্থনা এলাকা নতুন করে সাজানো হবে। পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য একটি প্রার্থনাকক্ষও তৈরি করা হবে।

পিলগ্রিমস প্রি-প্রিপারেটরি স্কুলের শিক্ষার্থীদের পরিবারগুলোর জন্যও সুখবর রয়েছে। নতুন পরিকল্পনার আওতায় তারা সপ্তাহে ৩০ ঘণ্টা বিনামূল্যে শিশুযত্ন সুবিধা নিতে পারবে।

হারপুর ট্রাস্টের প্রধান নির্বাহী ডেভিড স্টিডম্যান বলেন, শিক্ষাব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটাতে তাদের স্কুলগুলো কীভাবে আরও কার্যকরভাবে পরিচালনা করা যায়, তা নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসী যে এসব পরিকল্পনা আমাদের স্কুলগুলোকে আগামী প্রজন্মের পর প্রজন্ম অসাধারণ শিক্ষার অভিজ্ঞতা দিয়ে যেতে সক্ষম করবে।

তথ্যসূত্র: বিবিসি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গ্রিস-পানামার আইনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহায়তার অভিযোগ গ্রিস-পানামার আইনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

২২৭ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন

২২৭ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন

চলন্ত বাসে অসুস্থ চালক, দৌড়ে এসে ২০ শিশুর প্রাণ বাঁচালেন যুবক

চলন্ত বাসে অসুস্থ চালক, দৌড়ে এসে ২০ শিশুর প্রাণ বাঁচালেন যুবক

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের পরীক্ষা, কংগ্রেসের লড়াই

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের পরীক্ষা, কংগ্রেসের লড়াই

যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

আরও পড়ুন

১৪ কোটি টাকায় বিক্রি হলো অ্যাপলের প্রথম কম্পিউটার

১৪ কোটি টাকায় বিক্রি হলো অ্যাপলের প্রথম কম্পিউটার

আজ রাতে আকাশে ঝরতে পারে উল্কাবৃষ্টি, দেখবেন যেভাবে

আজ রাতে আকাশে ঝরতে পারে উল্কাবৃষ্টি, দেখবেন যেভাবে

রিল বানাতে ব্যস্ত দম্পতি, সাগরে হাবুডুবু খেল শিশু

রিল বানাতে ব্যস্ত দম্পতি, সাগরে হাবুডুবু খেল শিশু

ছয় দশক পর জনসম্মুখে ভ্যান গঘের চিত্রকর্ম, নিলামে উঠতে পারে ১৮ কোটি ডলারে

ছয় দশক পর জনসম্মুখে ভ্যান গঘের চিত্রকর্ম, নিলামে উঠতে পারে ১৮ কোটি ডলারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম